আমেরিকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার

সুমাইয়া হত্যার প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০১:১৪:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০১:১৪:৩৪ অপরাহ্ন
সুমাইয়া হত্যার প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন
মাধবপুর, (হবিগঞ্জ) ২৬ জুন : উপজেলার এক্তিয়ারপুর গ্রামের চতুর্থ শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তারের নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদের গ্রেফতারের দাবিতে তার সহপাঠী ও গ্রামবাসিরা বৃহস্পতিবার সকালে এক্তিয়ারপুর স্কুল মাঠে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সুমাইয়া আক্তার একজন সহজ সরল মেয়ে হিসেবে প্রতিহিংসার শিকার হয়েছেন। তবে প্রকৃত অপরাধীদের বাদ দিয়ে গ্রামে সহজ সরল মানুষেরাই সুমাইয়া হত্যা মামলায় জড়ানো হয়েছে। বিশেষ করে তার চাচা রেনু মিয়ার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, তিনি এই ঘটনার সাথে জড়িত। তারা দাবি করেন, সুমাইয়াকে নৃশংসভাবে হত্যা করা প্রকৃত খুনিদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। তাদের গ্রেফতার না হলে কঠোর আন্দোলনের হুমকিও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৫ জুন রোববার সন্ধ্যায় সুমাইয়াকে এক্তিয়ারপুর গ্রামের একটি ফাঁকা মাঠে দুর্বৃত্তরা কুপিয়ে আহত অবস্থায় ফেলে রেখে যায়। পরে তার স্বজনরা তাকে দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার সংকটাপন্নতা দেখে চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করেন। ঢাকায় যাওয়ার পথে রাত ১টার দিকে সুমাইয়া মারা যান। পরদিন পুলিশ সুমাইয়ার মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন।
ছাতিয়াইন তদন্ত কেন্দ্রের আইসি এসআই আশীষ কুমার দে বলেন, সুরতহালে দেখা গেছে সুমাইয়ার শরীরে ধারালো অস্ত্রের গুরুতর আঘাত রয়েছে, যা তার মৃত্যুর কারণ।
ঘটনার তিন দিন পর, ১৮ জুন সুমাইয়ার পিতা বেনু মিয়া এক্তিয়ারপুর গ্রামের আবু মিয়ার ছেলে আশিক মিয়াকে (৪০) প্রধান আসামি করে মাধবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ২২ জুন রাতে হবিগঞ্জ লস্করপুর এলাকা থেকে শায়েস্তগঞ্জ ক্যাম্পের সদস্যরা আসামি আশিক মিয়াকে গ্রেফতার করে থানায় সোপর্দ করেন। বর্তমানে সে হবিগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সুমাইয়া হত্যা মামলার তদন্ত সুষ্ঠুভাবে চলমান আছে। প্রকৃত খুনিরা যাতে রক্ষা পায় না, সেই বিষয়ে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কথা ও কাজে মিল আছে কি না, এখন দেখার বিষয় : হুইপ জি কে গউছ

কথা ও কাজে মিল আছে কি না, এখন দেখার বিষয় : হুইপ জি কে গউছ