আমেরিকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসায়নিক সন্দেহে পুরো সপ্তাহ বন্ধ মিশিগান স্টেট ইউনিভার্সিটির ওয়েলস হল ঢাবি শিক্ষক ড. সুদীপ চক্রবর্তীকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি শুক্রবার শুরু হচ্ছে হল্যান্ডের ঐতিহ্যবাহী ‘টিউলিপ টাইম’ উৎসব ৫ ঈগলের অস্বাভাবিক মৃত্যুতে ডেল্টা কাউন্টিতে চাঞ্চল্য, তদন্ত শুরু স্কুল নিরাপত্তায় নতুন ধাপ : ডেট্রয়েটে ফেসিয়াল রিকগনিশন চালু অন্টারিও উপকূলে ভূমিকম্প, মিশিগানেও কম্পন অনুভূত হার্পার উডসে ঘরোয়া পার্টিতে গুলিতে তরুণ নিহত ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা নর্দার্ন মিশিগানের নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ লেক সুপিরিয়রে উদ্ধার সংস্কারের পর নতুন রূপে ফিরলো ডেট্রয়েটের শিল্পকলা জাদুঘর রিভারওয়াকে প্রাণচাঞ্চল্য ফিরে এলো, উন্মুক্ত করল কর্তৃপক্ষ টানা চতুর্থবার ‘বর্ষসেরা সংবাদপত্র’ নির্বাচিত হলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’ ১০ বছরে ২০ হাজার মানুষ হারানো মিশিগান অঞ্চল এখন ঘুরে দাঁড়াতে চায় অন্তর্বর্তী সরকারের দেওয়া ২ রাষ্ট্রদূতের চুক্তি বাতিল করল সরকার স্টার্লিং হাইটসে বিদ্বেষমূলক গ্রাফিতি, দুইজনের বিরুদ্ধে অভিযোগ আত্মরক্ষায় গুলি : ডেট্রয়েটের  ট্রিপল শুটিংয়ে অভিযোগ  আনছে না প্রসিকিউটররা টর্নেডো-বন্যায় নাজেহাল মিশিগান, সহায়তা পেতে তথ্য দাখিলের তাগিদ নির্মাণ জোনে ভয়াবহ দুর্ঘটনা, ডেট্রয়েটে প্রাণহানি ও আহত

আটলান্টিক সিটিতে বিএএসজের ফুড ব্যাংক

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৫ ০২:৪৪:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৫ ০২:৪৪:৩০ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে বিএএসজের ফুড ব্যাংক
আটলান্টিক সিটি, ২৭ জুন : নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে ‘ফুড ব্যাংক’ এর আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউণ্ট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ এ সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ‘ফুড ব্যাংক’ এর কার্যক্রম চলে।
‘ফুড ব্যাংক’ কার্যক্রম এর আওতায়  ডিম, দুধ,মাংস, তাজা শাকসব্জি, ফল ,টিনজাত খাবার সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরন করা হয়। আ‍টলানন্টিক সিটির বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ এই ফুড ব্যাংক কার্যক্রমে অংশ নেয় এবং উপকৃত হয়।
এই উদ্যোগে সহযোগিতা করেছে ‘কমিউনিটি ফুড ব্যাংক অব নিউজার্সি’। বিএএসজের এ মহতী কার্যক্রম স্থানীয় কমিউনিটির খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সময়কালে এই ফুড ব্যাংক কার্যক্রম কমিউনিটিতে বেশ সাড়া ফেলেছিল। উল্লেখ্য, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির মহতী কার্যক্রম এর অংশ হিসাবে মাসে চার বার ‘ফুড ব্যাংক’ এর আয়োজন করা হয়।  বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো: জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মো: জাকিরুল ইসলাম খোকা ও ট্রাস্টি বোর্ড এর চেয়ারম্যান আব্দুর রফিক ফুড ব্যাংক এর কার্যক্রম সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন

ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন