আমেরিকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির ডিয়ারবর্নে নতুন রূপে মিলার–রোটান্ডা সেতু, ২৬ জুন যান চলাচল শুরু ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত উত্তপ্ত বৈঠকের পর হ্যামট্রাম্যাকের সিটি ম্যানেজার আদলানিকে বরখাস্ত মিশিগানে তীব্র বজ্রঝড়ের আশঙ্কা,  হতে পারে শিলাবৃষ্টি ও টর্নেডো টানা ২০ বছর পর আজ সংসদে বাজেট দিচ্ছে বিএনপি ডেট্রয়েট রিভারে ঝড়ো হাওয়ায় উল্টে গেল ৭ নৌকা, ২০ জনকে নিরাপদে উদ্ধার বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু কাল মিশিগানে একই পরিবারের চার  সদস্যকে গুলি করে হত্যা মিশিগানের জলাশয়ের মাছ খাওয়ার আগে জেনে নিন নতুন সতর্কতা

শিব মন্দির মহিলা ভক্ত পরিষদের উদ্যোগে মা বিপত্তারিনী পূজা আজ

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০৩:৪৯:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০৩:৪৯:৫৩ পূর্বাহ্ন
শিব মন্দির মহিলা ভক্ত পরিষদের উদ্যোগে মা বিপত্তারিনী পূজা আজ
ওয়ারেন, ২৮ জুন : নগরীর শিব মন্দির মহিলা ভক্ত পরিষদের উদ্যোগে আজ শনিবার শ্রীশ্রী মা বিপত্তারিনী পূজার আয়োজন করা হয়েছে। মা বিপত্তারিনী, যিনি বিপদ ও দূর্দশা নাশনের স্বরূপ, তাঁর প্রতি ভক্তদের অগাধ শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করার মাধ্যমে জীবনের সকল বাধা দূরীকরণ এবং শান্তি প্রাপ্তির আকাঙ্ক্ষা প্রকাশ পায়।
পূজা অনুষ্ঠান সকাল সাড়ে ১১টায় শুরু হবে। দুপুর ১২টা ৩০ মিনিটে পুষ্পাঞ্জলি, ১টা ৩০ মিনিটে শ্রীনাম সংকীর্তন এবং দুপুর ২টায় প্রসাদ বিতরণ করা হবে।
মা বিপত্তারিনী বিপদ ও দূর্যোগ থেকে রক্ষা করার পাশাপাশি জীবনে সুখ-সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনে বলে বিশ্বাস করা হয়। তাঁর পূজার মাধ্যমে ভক্তরা মন ও শরীরের সকল অশুভতা কাটিয়ে উঠতে সক্ষম হন। ওয়ারেন সিটির এই পূজার আয়োজন মহিলাদের উদ্যোগে পরিচালিত হওয়ায় এটি সমাজে নারীর সক্রিয় অংশগ্রহণের এক দৃষ্টান্তস্থাপনও বটে।
এই পূজা অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ ভক্তসহ সকলকে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে, যাতে তারা মা বিপত্তারিনীর করুণা ও আশীর্বাদ লাভ করে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা