আমেরিকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত ৭ অক্টোবরের তৃতীয় বার্ষিকীতে ইউনিভার্সিটি অব মিশিগানে স্মরণ ও বিক্ষোভ

পন্টিয়াকে গাড়ি চুরির অভিযোগে ১২ বছর বয়সী এক কিশোর গ্রেপ্তার

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০২:০১:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০২:০১:২৭ পূর্বাহ্ন
পন্টিয়াকে গাড়ি চুরির অভিযোগে ১২ বছর বয়সী এক কিশোর গ্রেপ্তার
পন্টিয়াক, ৩০ জুন : পন্টিয়াক শহরের একটি ব্যবসা প্রতিষ্ঠানের পার্কিং লট থেকে ধারাবাহিকভাবে গাড়ি চুরির ঘটনায় ১২ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে ওকল্যান্ড কাউন্টি শেরিফের অফিস।
শেরিফ দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছেলেটি ওই ব্যবসার পার্কিং লটে রাখা একাধিক গাড়ির ভিতরে প্রবেশ করে। তাকে গ্রেপ্তারের সময় তার কাছে একটি লাইসেন্স প্লেট পাওয়া যায়, যা চুরি হওয়া গাড়িগুলোর সাথে সম্পৃক্ত বলে ধারণা করা হচ্ছে।
তদন্তে জানা গেছে, গত এক মাসে কিশোরটি তিন থেকে চারটি গাড়ি চুরি করেছে এবং এর মধ্যে অন্তত একটি মাত্র ৩০ ডলারে বিক্রি করেছে বলে পুলিশ জানিয়েছে। শেরিফ মাইকেল বাউচার্ড বলেন, “এই কিশোর খুবই বিপজ্জনক পথে এগোচ্ছে। প্রায় যেন নিজের ‘গ্র্যান্ড থেফট অটো’ জীবনের চেষ্টা করছে। আমরা আশা করি, আদালতের হস্তক্ষেপ তাকে সঠিক পথে ফিরিয়ে আনবে এবং এ ধরনের অপরাধ বন্ধ হবে।” বর্তমানে কিশোরটি ওকল্যান্ড কাউন্টি চিলড্রেনস ভিলেজে আটক রয়েছে। মামলাটি এখনও তদন্তাধীন রয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হ্যামট্রাম্যাকে রাধাকৃষ্ণ টেম্পলে শারদীয় দুর্গোৎসবের ব্যাপক আয়োজন

হ্যামট্রাম্যাকে রাধাকৃষ্ণ টেম্পলে শারদীয় দুর্গোৎসবের ব্যাপক আয়োজন