আমেরিকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে বেকারত্ব ভাতার সেবায় প্রযুক্তির ছোঁয়া, চালু ৯ নভেম্বর হ্যালোউইনের রাতে ডেট্রয়েটে নিজ বাড়িতে গুলিবিদ্ধ ৫ বছরের শিশু জনসমর্থন নিয়ে বিদায় নিচ্ছেন মিশিগানের গভর্নর হুইটমার আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা

গ্যাসের দাম বাড়ানো হবে আত্মঘাতী সিদ্ধান্ত: সৈয়দ আশরাফী

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৩ ১২:২০:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৩ ১২:২০:২৭ অপরাহ্ন
গ্যাসের দাম বাড়ানো হবে আত্মঘাতী সিদ্ধান্ত: সৈয়দ আশরাফী
ঢাকা, ১৭ মে : সারাদেশে চলছে নানাবিধ সংকট। ঘন ঘন বৃদ্ধি পাচ্ছে সকল উপকরণের। বাড়ছে ব্যয় কিন্তু সেই তুলনায় আয় বাড়ছে না। প্রতিটি পণ্যের দাম আকাশছোঁয়া। এর মধ্যেই গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। গ্যাসের দাম বাড়ানো হবে আত্মঘাতী সিদ্ধান্ত। আজ ১৭ মার্চ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ন্যাশনাল সবুজ বাংলা পার্টি (এনএসবি পার্টি)'র মহাসচিব ও নেত্রকোনা ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ আহমদ শফী আশরাফী এসব কথা বলেন। 
সৈয়দ আহমদ শফী আশরাফী আরো বলেন- সংকটের মধ্যে আবারও গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।  এবার মাসিক বিল এক চুলা  (সিঙ্গেল বার্নার) জন্য ১৩৭৯ টাকা এবং দুই চুলার (ডাবল বার্নার) জন্য ১৫৯১ টাকা ধার্য করার প্রস্তাব দিয়েছে রাষ্ট্রায়ত এই গ্যাস বিতরণী সংস্থাটি। এটি বাস্তবায়ন হলে জনমনে নেতিবাচক ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে। জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে, এমন সময় সাধারণ মানুষের মতের বাহিরে গিয়ে এমন জনবিরোধী সিদ্ধান্ত কোন ভাবেই কাম্য নয়। সাধারণ মানুষের দূর্ভোগের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানাচ্ছি। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিত্যপূজা ও ধর্মীয় আয়োজনে মুখরিত হ্যামট্রাম্যাকের রাধাকৃষ্ণ টেম্পল

নিত্যপূজা ও ধর্মীয় আয়োজনে মুখরিত হ্যামট্রাম্যাকের রাধাকৃষ্ণ টেম্পল