আমেরিকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক রথে হাজারো হৃদয়, ‘জয়  জগন্নাথ’ ধ্বনিতে মুখর হ্যামট্রাম্যাক বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরু রোববার প্রবাসীদের জন্য ১০ বিশেষ সুবিধা নিয়ে আসছে ‘প্রবাসী কার্ড’ গাজীপুরে কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ২ মেট্রনসহ ৭ জন বরখাস্ত  ডেট্রয়েটে শেষকৃত্যে গোলাগুলি,  সন্দেহভাজনসহ পাঁচজন আহত ধোঁয়ামুক্তির পর আবারও ধোঁয়ার চাদরে আচ্ছন্ন হবে মিশিগান প্রাইমারি নির্বাচনের আগে মিশিগানে আসছেন ট্রাম্প মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিস আতঙ্ক: ৪,৩০০ ছাড়াল আক্রান্ত সিস্টেমে ত্রুটি : রচেস্টার হিলস ও আশপাশে পানি সংকট, ফুটিয়ে পান করার পরামর্শ দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে ডেট্রয়েট, বায়ুদূষণে বিশ্বে প্রথম ডেট্রয়েটের আই-৯৬ মহাসড়কে গুলিতে নিহত ১, আহত ২ দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন  মিশিগান, বায়ু সতর্কতা জারি শেষ ৭ মিনিটের ঝড়ে ইংল্যান্ডকে বিদায়, ফাইনালে মেসির আর্জেন্টিনা চরমপন্থা ও উগ্রবাদকে কোনোভাবেই  প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী  ফাইনালের স্বপ্ন নিয়ে মাঠে  নামছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড শিক্ষার্থীদের হুঁশিয়ারি : রাত ১০টার মধ্যে পদত্যাগ না করলে ‘লংমার্চ টু সচিবালয়’ পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের লং মার্চ ডিএনএ সূত্রে ২৫ বছরের পুরোনো যৌন নিপীড়ন মামলার রহস্য উন্মোচন মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণে আক্রান্ত ৩,৩০০ ছাড়াল ‘ফার্মের মুরগি’ বিতর্কে ফেসবুকে  ‘ব্রয়লার চিকেন পার্টি’

ওয়েইন কাউন্টিতে কিশোর নিপীড়নের দায়ে নারী কর্মীর দণ্ড

  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০১:২২:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০১:২২:২৮ অপরাহ্ন
ওয়েইন কাউন্টিতে কিশোর নিপীড়নের দায়ে নারী কর্মীর দণ্ড
ওয়েন কাউন্টি জুভেনাইল ডিটেনশন ফ্যাসিলিটিতে আটক দুই কিশোরের ওপর যৌন নির্যাতনের অভিযোগে বুধবার সাবেক কর্মচারী স্বেতলানা কুরিয়ানোয়াকে ছয় বছর থেকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত/Photo : Clarence Tabb Jr, The Detroit News

ডেট্রয়েট, ১৭ জুন : ওয়েইন কাউন্টি জুভেনাইল ডিটেনশন ফ্যাসিলিটির একজন প্রাক্তন কর্মচারী স্বেতলানা কুরিয়ানোয়াকে (৩৪) কেন্দ্রটিতে আটক দুই কিশোর ছেলের উপর যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত।
ওয়েইন কাউন্টি সার্কিট কোর্টের একটি জুরি ১৭ জুন কুরিয়ানোয়াকে দ্বিতীয়-ডিগ্রি অপরাধমূলক যৌন আচরণের দুটি পৃথক অভিযোগে দোষী সাব্যস্ত করে। বিচারক শ্যানন ওয়াকার বুধবার তাকে প্রতিটি অভিযোগে ৭১ মাস থেকে ১৫ বছরের কারাদণ্ড দেন, যা একইসাথে কার্যকর হবে।
অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৮ এপ্রিল হ্যামট্র্যাম্যাকে অবস্থিত ওই জুভেনাইল ফ্যাসিলিটিতে ১৬ ও ১৭ বছর বয়সী দুই কিশোরকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন কুরিয়ানোয়া। ভুক্তভোগীদের একজন একজন থেরাপিস্টকে ঘটনাটি জানানোর পর তদন্ত শুরু হয়।
বিচার চলাকালীন, দুই কিশোর আদালতে সাক্ষ্য দেয় যে কুরিয়ানোয়া তাদের শর্টস খুলে ফেলে এবং যৌন নিপীড়ন চালায়। একজন কিশোর, যার বয়স বর্তমানে ১৮, বর্তমানে স্পেকট্রাম জুভেনাইল জাস্টিস সার্ভিসেসের অধীনে একটি আবাসিক চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাধীন।
ভুক্তভোগী কিশোর আদালতে পাঠানো এক বিবৃতিতে বলেন, “ঘটনার পর নিজেকে আমি অদৃশ্য এবং মূল্যহীন মনে করেছি। আমার শান্তি, নিরাপত্তা এবং প্রাপ্তবয়স্কদের প্রতি আস্থা যেন কেউ ছিনিয়ে নিয়েছিল।” তিনি জানান, ঘটনার পর তিনি খাওয়া-দাওয়া বন্ধ করে দেন, নিজেকে গুটিয়ে নেন এবং আচরণগত সমস্যা দেখা দেয়। র‍্যাপ গান লেখা তাকে মানসিকভাবে টিকে থাকতে সহায়তা করেছে।
অন্য কিশোর সাজা ঘোষণার সময় উপস্থিত না থাকলেও, প্রসিকিউশন জানায় যে সে এখনো থেরাপিস্টের সঙ্গে কথা বলতেও কষ্ট বোধ করে এবং মানসিকভাবে খুব বিপর্যস্ত।
আদালতে বিবৃতি দিতে অস্বীকৃতি জানান কুরিয়ানোয়া। তার আইনজীবী স্যাম বেনেট আদালতকে জানান, কুরিয়ানোয়া তার অসুস্থ বাবা-মা এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকন্যার দেখাশোনা করেন। বেনেট দাবি করেন, তার মক্কেল পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার এবং মেজাজ সংক্রান্ত সমস্যায় ভুগছেন এবং চিকিৎসাধীন আছেন। তিনি তার জন্য তিন বছরের ন্যূনতম সাজা চেয়েছিলেন। কিন্তু প্রসিকিউশন অফিসার এলিজাবেথ মুর আদালতকে অনুরোধ করেন যেন দোষীর বিরুদ্ধে কঠোর সাজা প্রদান করা হয়। “কুরিয়ানোয়া তার আস্থার অবস্থান ব্যবহার করে শিশুদের ক্ষতি করেছে,” বলেন মুর।
বিচারক ওয়াকার বলেন, “তোমার কাজ অমার্জনীয়। এটা স্পষ্ট, তুমি তোমার আস্থার সুযোগ নিয়েছো এবং শিশুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো।”
এই রায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে, যা প্রমাণ করে যে যারা শিশুদের রক্ষার দায়িত্বে থাকেন, তাদের যেকোনো ধরনের অনৈতিক আচরণের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করবে বিচার বিভাগ।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গান, নৃত্য ও কবিতায় বর্ণিল ‘মৈত্রী’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

গান, নৃত্য ও কবিতায় বর্ণিল ‘মৈত্রী’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী