আমেরিকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রেমিকাকে হত্যার দায়ে বেলভিলের ব্যক্তির ৪২ বছরের কারাদণ্ড ডেট্রয়েটের সাবেক সহকারী অধ্যক্ষ যৌন অপরাধে দণ্ডিত ফেডারেল মার্শালের ছদ্মবেশে হোটেলে  ডাকাতি, গ্রেপ্তার ডেট্রয়েটের ব্যক্তি এশিয়া থেকে মিশিগানে ‘স্টিংক বাগ’, শীত এলেই  ঘরে ঢুকতে চায় খামারে ওয়াগন উল্টে অ্যামিশ কিশোরের মৃত্যু কোভিড ঋণ জালিয়াতি : ফার্মিংটন হিলসের ব্যক্তির দোষ স্বীকার রাজধানীতে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ মিশিগানে ৬৪৩ কর্মীর চাকরি  যাচ্ছে, বড় ছাঁটাই দুই প্রতিষ্ঠানে রেনেসাঁ সেন্টার নিয়ে ডেট্রয়েটে গণশুনানি, টাওয়ার ভাঙার বিরোধিতা বার্গার কিংয়ে সহকর্মীর মুখে  কামড়, গ্রেপ্তার মিশিগান কর্মী গ্যাস লিকের ঘটনায় বন্ধ ১২ মাইল রোড পুনরায় চালু ওয়ারেনে মেয়ের গাড়ির ধাক্কায় বাবার মৃত্যু, তদন্ত চলছে প্রকৌশল ও প্রযুক্তির সেতুবন্ধনে ডেট্রয়েটে আবিয়ার সম্মেলন ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে

ম্যাকম্ব কাউন্টিতে ওয়েস্ট নাইল ভাইরাসের প্রথম মশার নমুনা সনাক্ত

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০২:৩৩:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০২:৩৩:৪৬ অপরাহ্ন
ম্যাকম্ব কাউন্টিতে ওয়েস্ট নাইল ভাইরাসের প্রথম মশার নমুনা সনাক্ত
ম্যাকম্ব কাউন্টি, ৩ জুলাই : এই গ্রীষ্মে মশার মধ্যে ওয়েস্ট নাইল ভাইরাসের প্রথম কেস পাওয়া গেছে বলে বৃহস্পতিবার স্বাস্থ্য কর্মকর্তারা ঘোষণা করেছেন। ম্যাকম্ব কাউন্টিতে সংগৃহীত একক মশার নমুনায় ভাইরাসটি সনাক্ত হলেও এখনও পর্যন্ত মিশিগানে ভাইরাস সংক্রান্ত কোনও নিশ্চিত মানব কেস ধরা পড়েনি।
মিশিগান স্বাস্থ্য ও মানব পরিষেবা বিভাগের তথ্য অনুযায়ী, ২৭ জুন পর্যন্ত সাগিনাউ কাউন্টির একটি পাখি এবং বে ও মিডল্যান্ড কাউন্টির দুটি মশার পুলেও ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে।
ম্যাকম্ব কাউন্টি স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে স্থানীয় মশার জনসংখ্যায় নিয়মিত এই রোগের উপস্থিতি নজরদারি করা হয়। মশার পুল নিয়মিত পরীক্ষা করে বসন্ত ও গ্রীষ্মকাল জুড়ে ভাইরাসের উপস্থিতি সনাক্ত করার কাজ চলছে।
ভাইরাসটি সংক্রামিত মশার কামড়ের মাধ্যমে মানুষের মধ্যে ছড়ায়। ভাইরাসে আক্রান্ত পাখিকে কামড়ালে মশা সংক্রমিত হয়। অধিকাংশ সংক্রামিত ব্যক্তি হালকা অসুস্থতা যেমন জ্বর, মাথাব্যথা এবং শরীর ব্যথা অনুভব করলেও কিছু ক্ষেত্রে এনসেফালাইটিস ও মেনিনজাইটিসের মতো গুরুতর মস্তিষ্কজনিত রোগ হতে পারে।
বিশেষ করে ৫০ বছর ও তদূর্ধ্ব বয়সী, ডায়াবেটিস, ক্যান্সার, কিডনি রোগ, উচ্চ রক্তচাপসহ কিছু রোগে আক্রান্ত ও অঙ্গ প্রতিস্থাপিত ব্যক্তিদের গুরুতর অসুস্থতার ঝুঁকি বেশি।
ম্যাকম্ব কাউন্টি স্বাস্থ্য বিভাগ বাসিন্দাদের সতর্ক করে বলেছে, এই গ্রীষ্মে মশার কামড় থেকে রক্ষা পেতে যথাযথ পোশাক পরিধান, পোকামাকড় প্রতিরোধক ব্যবহার, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত বাইরে কম যাওয়া এবং জমা জল পরিষ্কার রাখা জরুরি।
“আমাদের নজরদারি দলের এই আবিষ্কার খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি দেখায়, এই মরসুমের মশারা এখন ভাইরাস বহন করছে যা মানুষের মধ্যে ছড়াতে পারে,” বলেছেন ম্যাকম্ব কাউন্টি হেলথ অ্যান্ড কমিউনিটি সার্ভিসেসের পরিচালক অ্যান্ড্রু কক্স। “আমরা সকলকে মশার কামড় থেকে রক্ষা পেতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে আহ্বান জানাচ্ছি।”
গত বছর মিশিগানে ভাইরাসটির উপস্থিতি ধরা পড়ে, যার মধ্যে ডেট্রয়েটে একটি মৃত পাখির দেহেও ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত হয়েছিল। এছাড়াও, ওয়াশটেনাও কাউন্টির মশার নমুনা এবং ইটন কাউন্টির একটি ঘোড়ার মধ্যে ভাইরাস পাওয়া গেছে। ২০২৪ সালে রাজ্যে ৩১ জন বাসিন্দার শরীরে ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছিল।
Source : http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটের বন্যা-জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

সিলেটের বন্যা-জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী