আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ
প্লাইমাউথ ফাইফ অ্যান্ড ড্রাম কর্পস

বাঁশি আর ড্রামের গর্জনে জেগে ওঠে আমেরিকার জন্মগাঁথা

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০১:১৯:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০১:১৯:৫৫ পূর্বাহ্ন
বাঁশি আর ড্রামের গর্জনে জেগে ওঠে আমেরিকার জন্মগাঁথা
প্লাইমাউথ ফাইফ অ্যান্ড ড্রাম কর্পসের সদস্যরা ২৭ জুন স্টারজিসে ইলেকট্রিক প্যারেডে মার্চ করছেন। কর্পসের চতুর্থ জুলাই উপলক্ষে ব্যস্ত সময়সূচি রয়েছে—শুক্রবার প্লাইমাউথে, শনিবার ক্যাস সিটিতে এবং রবিবার অ্যালগোনাকে প্যারেডে অংশ নেওয়ার কথা রয়েছে/Kristen Norman, Special To The Detroit News

প্লাইমাউথ,  ৪ জুলাই : ঐতিহ্যবাহী বিপ্লবী যুদ্ধ-যুগের বাদ্যযন্ত্রের সুর আর ১৮ শতকের সামরিক পোশাকে সুসজ্জিত তরুণদের দৃপ্ত পদচারণায় ভরে ওঠে দক্ষিণ মিশিগানের গ্রীষ্মকালীন কুচকাওয়াজগুলো। আর এই দৃশ্যের কেন্দ্রে থাকে একটি নাম,প্লাইমাউথ ফাইফ অ্যান্ড ড্রাম কর্পস।
১৯৭১ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহাসিক সংগঠনটি চলতি বছরে ৫৪ বছরে পা রাখল। আধুনিক যুগের কোলাহলে দাঁড়িয়েও তারা ধরে রেখেছে আমেরিকার শৈশবের সেই দেশপ্রেমিক চেতনা, যা আজও প্রেরণা জোগায় নতুন প্রজন্মকে।
প্রথমদিকে ১৮১২ সালের যুদ্ধ-ভিত্তিক লাল-সাদা ডোরাকাটা ইউনিফর্ম পরে কুচকাওয়াজে অংশ নিলেও, ১৯৮০-এর দশকে কর্পস সদস্যরা রূপান্তরিত হয় জর্জ ওয়াশিংটনের পদাতিক বাহিনীর আদলে। সেই ঐতিহাসিক পোশাকই আজ কর্পসের পরিচয় বহন করে।
ইউনিভার্সিটি অব ডেট্রয়েটের জেসুইট হাই স্কুলের ছাত্র অ্যাটিকাস ড্যানিয়েলস বলেন, “আমি ১২ বছর বয়সে প্রথম কর্পসকে রাস্তায় দেখেছিলাম। তখনই মনে হয়েছিল, ‘এটাই আমি করতে চাই।’ এখন আমি আমার সপ্তম এবং শেষ বছরে আছি। এটা শুধু সঙ্গীত নয়, এটা এক ইতিহাসের অংশ হওয়া।”
১২ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এই দল মূলত তিনটি বাদ্যযন্ত্রে কাজ করে — ফাইফ (এক ধরনের বাঁশি), বেস ড্রাম এবং স্নেয়ার ড্রাম। প্রতি বছর প্রায় ৩০টি ইভেন্টে অংশ নেয় কর্পস, যার মধ্যে অন্তত ২০টি কুচকাওয়াজ থাকে। গ্রীষ্মের সময় তাদের সূচি ব্যস্ত থাকে, বিশেষ করে স্বাধীনতা দিবসের সপ্তাহে। এই সপ্তাহান্তে, তারা অংশ নিচ্ছে প্লাইমাউথের গুড মর্নিং ইউএসএ প্যারেড, ক্যাস সিটি ফ্রিডম ফেস্টিভ্যাল, ও অ্যালগোনাক লায়ন্স প্যারেডে।
ড্যানিয়েলস বলেন, “চতুর্থ জুলাই মানেই আমাদের দেশের জন্মদিন। এক স্বৈরশাসন থেকে স্বাধীনতার স্মৃতি। এই সংগঠনের মাধ্যমেই আমরা সেই আত্মত্যাগের ইতিহাস স্মরণ করি।”
প্রতি সোমবার স্কুল চলাকালে আড়াই ঘণ্টা, আর গ্রীষ্মে তিন ঘণ্টা করে চর্চা করে দলটি। সেজ মিলউই, একজন ১৭ বছর বয়সী সদস্য, বলেন, “অনুশীলন কঠোর, কিন্তু আমরা অনেক মজা করি। প্যারেডে প্রায়ই আমরা ‘সেরা মার্চিং ইউনিট’ হিসেবে স্বীকৃতি পাই।”
অন্যদিকে অস্টিন হ্যানল্ড, যিনি ষষ্ঠ শ্রেণিতে পড়াকালীন কর্পসে যোগ দিয়েছিলেন, বলেন, “একটা ইউনিফর্ম পরে ক্লাসে আসা কর্পস সদস্যকে দেখে আমি অনুপ্রাণিত হই। এটা শুধু সঙ্গীত নয়, এটা বন্ধুত্ব, সম্মান আর দেশের প্রতি শ্রদ্ধার অভিজ্ঞতা।”
প্রেসিডেন্ট জেন হ্যানল্ড বলেন, “এই ঐতিহ্য ধরে রাখতে যারা কাজ করছে, সবাই একে হৃদয় দিয়ে ভালোবাসে।” তার ছেলে অস্টিনের মাধ্যমে কর্পসের সঙ্গে তার সম্পৃক্ততা শুরু হলেও এখন পুরো পরিবার এই সংগঠনের সঙ্গে নিবেদিতভাবে জড়িত।
এই মাসের শেষদিকে কর্পস একটি ১০ দিনের সফরে ভার্জিনিয়া ও কানেকটিকাটে বিভিন্ন ইভেন্টে অংশ নেবে। শুধু স্থানীয় নয়, জাতীয় পর্যায়েও তারা ইতিহাস ও দেশপ্রেমের প্রতিনিধি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছে।
প্লাইমাউথ ফাইফ অ্যান্ড ড্রাম কর্পস কেবল একটি সঙ্গীতদল নয়; এটি একটি চলমান ঐতিহাসিক অধ্যায়, যা তরুণ প্রজন্মকে স্মরণ করিয়ে দেয় স্বাধীনতার মূল্য আর দেশপ্রেমের গৌরবগাথা।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন