আমেরিকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত

ডেট্রয়েট পার্কে গুলিবিদ্ধ শিশু, কঠোর হচ্ছে কারফিউ

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ০৩:৫৭:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ০৩:৫৭:০৭ অপরাহ্ন
ডেট্রয়েট পার্কে গুলিবিদ্ধ শিশু, কঠোর হচ্ছে কারফিউ
ডেট্রয়েট, ৭ জুলাই : শনিবার রাতে পরিবারের সঙ্গে আতশবাজি উপভোগ করার সময় ডেট্রয়েটের ম্যারিয়ন স্ট্রিট এলাকায় গুলিবিদ্ধ হয়েছে মাত্র ২ বছর বয়সী এক শিশু। রাত ১১টা ৫০ মিনিটের দিকে ঘটে যাওয়া এই ঘটনায় পুলিশ জানিয়েছে, গুলিটি আসে এক ব্লক দূরের একটি পার্ক থেকে, যেখানে কিশোরদের মধ্যে ঝগড়ার সময় গুলি চালানো হয়।
ডেট্রয়েট পুলিশ প্রধান টড বেটিসন বলেন, শিশুটির অবস্থা গুরুতর হলেও আশঙ্কামুক্ত। ঘটনায় জড়িত সন্দেহে দুই কিশোরকে আটক করা হয়েছে। এর প্রতিক্রিয়ায় পুলিশ কারফিউ আইন কঠোরভাবে প্রয়োগের ঘোষণা দিয়েছে। বেটিসন অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, "তাঁদের সন্তান কোথায় আছে তা জানা এবং তত্ত্বাবধান করা তাঁদের দায়িত্ব। আমরা কারফিউ ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।"
বর্তমান কারফিউ অনুযায়ী: ১৫ বছরের কম বয়সীদের জন্য: রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাহিরে থাকা নিষিদ্ধ। ১৬-১৭ বছর বয়সীদের জন্য: কারফিউ শুরু রাত ১১টা থেকে। গত সপ্তাহান্তে ডেট্রয়েটের পূর্ব দিকে স্কিনার প্লেফিল্ডে ৪ বছর বয়সী এক ছেলে এবং ১৮ বছর বয়সী এক ছেলেকে গুলি করে হত্যা করার পর এই ঘটনাটি ঘটে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
খুলনায় কবিগুরুর গ্রাফিতিতে  কালি, দেওয়ালে বিরূপ পোস্টার

খুলনায় কবিগুরুর গ্রাফিতিতে  কালি, দেওয়ালে বিরূপ পোস্টার