আমেরিকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ

ডেট্রয়েট আতশবাজি অনুষ্ঠানে গুলি : ১৯ বছর বয়সী তরুণ গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০১:৪৩:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০১:৪৩:১৯ পূর্বাহ্ন
ডেট্রয়েট আতশবাজি অনুষ্ঠানে গুলি : ১৯ বছর বয়সী তরুণ গ্রেপ্তার
আলফোনসো কুপার জুনিয়র/Detroit Police Department

ডেট্রয়েট, ৮ জুলাই: গত ২৩ জুন ডেট্রয়েটের ৬৭তম বার্ষিক ফোর্ড আতশবাজি প্রদর্শনীর ঠিক আগে গুলি চালানোর ঘটনায় ১৯ বছর বয়সী আলফোনসো কুপার জুনিয়রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকেলে ওয়াশটেনও কাউন্টির একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। ঘটনার সময় সিটি হলের কাছে গুলির শব্দে আতশবাজি দেখতে আসা মানুষজন দিগ্বিদিক ছুটোছুটি শুরু করে । এ ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোর ও ২২ বছর বয়সী এক নারী গুলিবিদ্ধ হন।
ডেট্রয়েট পুলিশ প্রধান টড বেটিসন জানান, গুলির কারণ ছিল মাত্র ২০০ নিয়ে একটি বাকবিতণ্ডা। কুপার এক পর্যায়ে আগ্নেয়াস্ত্র বের করে দুইবার গুলি চালায় বলে অভিযোগ। আহত নারী ওই বিবাদে জড়িত ছিলেন না। এছাড়া, গুলি চালানোর পর অভিযুক্ত কুপারকে পালাতে সহায়তার অভিযোগ রয়েছে ব্রাউনস্টাউন টাউনশিপের ১৮ বছর বয়সী মার্কালো কিথ স্টিনের বিরুদ্ধে। পুলিশ প্রাথমিকভাবে তাকে খুঁজলেও বর্তমানে তাকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডেট্রয়েট পুলিশ।
কুপারের বিরুদ্ধে অভিযোগ গঠন প্রক্রিয়া চলছে। গ্রেপ্তারের খবরটি শহরে সহিংসতা রোধে মেয়র ডুগান ও পুলিশ প্রধানের পাঁচ-দফা পরিকল্পনা ঘোষণার পরপরই জানানো হয়।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন