আমেরিকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে আমিশ বগিকে ধাক্কা, লিভোনিয়ার যুবক গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ১২:২১:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ১২:২১:১২ অপরাহ্ন
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে আমিশ বগিকে ধাক্কা, লিভোনিয়ার যুবক গ্রেপ্তার
Gladwin County Sheriff's Office 

নিকলেস, ৮ জুলাই : গ্ল্যাডউইন কাউন্টি শেরিফের দপ্তর জানিয়েছে, ৪ জুলাই রাতে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে একটি আমিশ বগির সাথে সংঘর্ষের ঘটনায় লিভোনিয়ার  ২২ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। নিকলেস রোডের কাছে উইর্টজ রোডে শুক্রবার রাত ১১টা ১২ মিনিটে এই দুঘটনাটি ঘটে। 
প্রাথমিক তদন্তের সময়, কর্তৃপক্ষ নির্ধারণ করে যে ২২ বছর বয়সী একজন ব্যক্তির চালিত ২০১৯ সালের টয়োটা ৪-রানার গাড়িটি নিকলেসের কাছে উইর্টজ রোডে পূর্ব দিকে যাওয়ার সময় আমিশ বগিকে ধাক্কা দেয়। এতে বগিতে থাকা দুই আরোহী ২২ বছর বয়সী এক নারী ও ১৬ বছর বয়সী এক কিশোর আহত হন এবং চিকিৎসার প্রয়োজন হয়। তারা বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন তবে চিকিৎসা চলমান রয়েছে।

Gladwin County Sheriff's Office 
গাড়িচালককে ঘটনাস্থলেই হেফাজতে নেওয়া হয় এবং তার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে আহত করার অভিযোগে গ্ল্যাডউইন কাউন্টি কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে এই সপ্তাহে বিচার শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে গ্ল্যাডউইন ইএমএস, গ্ল্যাডউইন গ্রামীণ দমকল বিভাগ এবং মিশিগান রাজ্য পুলিশের দুর্ঘটনা তদন্ত দল সহায়তা করেছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সিলেটে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

সিলেটে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন