আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ

ব্যাংক ডাকাতির সময় হ্যাচেট হামলা :  ডিয়ারবর্ন হাইটসের যুবক অভিযুক্ত

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ১২:৩৮:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ১২:৩৮:৪১ অপরাহ্ন
ব্যাংক ডাকাতির সময় হ্যাচেট হামলা :  ডিয়ারবর্ন হাইটসের যুবক অভিযুক্ত
ব্লেক অ্যান্থনি হেরিং/Oakland County Sheriff's Office 

সাউথফিল্ড, ৮ জুলাই : গত সপ্তাহে একটি ব্যাংকে ডাকাতির সময় এক কর্মীর মাথায় হ্যাচেট দিয়ে আঘাত করার ঘটনায় ডিয়ারবর্ন হাইটসের এক যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে।
ওকল্যান্ড কাউন্টির প্রসিকিউটর কারেন ডি. ম্যাকডোনাল্ড সোমবার জানিয়েছেন, অভিযুক্ত ২২ বছর বয়সী ব্লেক অ্যান্থনি হেরিং-এর বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে হামলা ও ব্যাংক ডাকাতি-র অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউটর এক বিবৃতিতে বলেন, “ভুক্তভোগী কেবল তার কর্মস্থলে উপস্থিত থাকার কারণে এক নিষ্ঠুর ও বিনা প্ররোচনার আক্রমণের শিকার হয়েছেন। আমরা কৃতজ্ঞ যে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং আমরা আসামিকে জবাবদিহিতার আওতায় আনব।”
ঘটনাটি ঘটেছে গত ১ জুলাই, সাউথফিল্ডের নর্থওয়েস্টার্ন হাইওয়ের (M-10) পাশে PNC ব্যাংকের শাখায়। অভিযোগ অনুযায়ী, হেরিং ব্যাংকে ঢুকে ডাকাতির সময় এক কর্মীর মাথায় হ্যাচেট দিয়ে আঘাত করেন, যার ফলে মাথার খুলি ভেঙে যায় এবং ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করতে হয়। ডাকাতিকালে হেরিং অজ্ঞাত পরিমাণ নগদ অর্থ নিয়ে পালিয়ে যান। পরে আইনশৃঙ্খলা বাহিনী বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে এবং কিছু চুরি যাওয়া অর্থ উদ্ধার করে।
সোমবার, হেরিংকে সাউথফিল্ডের ৪৬তম ডিস্ট্রিক্ট কোর্টে হাজির করা হয়, যেখানে ম্যাজিস্ট্রেট মেলিসা কিং তার জামিন ২ মিলিয়ন ডলার নির্ধারণ করেন। পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ জুলাই, দুপুর ১টা ৪৫ মিনিটে। আদালতের অনলাইন নথিতে দেখা গেছে, হেরিংয়ের পক্ষে এখনও কোনো অ্যাটর্নি তালিকাভুক্ত করা হয়নি। তার বিরুদ্ধে আনা উভয় অভিযোগই যাবজ্জীবন কারাদণ্ডসহ যেকোনো মেয়াদে শাস্তিযোগ্য।ব্যাংক ডাকাতির সময় হ্যাচেট হামলা : 
ডিয়ারবর্ন হাইটসের যুবক অভিযুক্ত

ব্লেক অ্যান্থনি হেরিং/Oakland County Sheriff's Office 
সাউথফিল্ড, ৮ জুলাই : গত সপ্তাহে একটি ব্যাংকে ডাকাতির সময় এক কর্মীর মাথায় হ্যাচেট দিয়ে আঘাত করার ঘটনায় ডিয়ারবর্ন হাইটসের এক যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে।
ওকল্যান্ড কাউন্টির প্রসিকিউটর কারেন ডি. ম্যাকডোনাল্ড সোমবার জানিয়েছেন, অভিযুক্ত ২২ বছর বয়সী ব্লেক অ্যান্থনি হেরিং-এর বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে হামলা ও ব্যাংক ডাকাতি-র অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউটর এক বিবৃতিতে বলেন, “ভুক্তভোগী কেবল তার কর্মস্থলে উপস্থিত থাকার কারণে এক নিষ্ঠুর ও বিনা প্ররোচনার আক্রমণের শিকার হয়েছেন। আমরা কৃতজ্ঞ যে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং আমরা আসামিকে জবাবদিহিতার আওতায় আনব।”
ঘটনাটি ঘটেছে গত ১ জুলাই, সাউথফিল্ডের নর্থওয়েস্টার্ন হাইওয়ের (M-10) পাশে PNC ব্যাংকের শাখায়। অভিযোগ অনুযায়ী, হেরিং ব্যাংকে ঢুকে ডাকাতির সময় এক কর্মীর মাথায় হ্যাচেট দিয়ে আঘাত করেন, যার ফলে মাথার খুলি ভেঙে যায় এবং ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করতে হয়। ডাকাতিকালে হেরিং অজ্ঞাত পরিমাণ নগদ অর্থ নিয়ে পালিয়ে যান। পরে আইনশৃঙ্খলা বাহিনী বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে এবং কিছু চুরি যাওয়া অর্থ উদ্ধার করে।
সোমবার, হেরিংকে সাউথফিল্ডের ৪৬তম ডিস্ট্রিক্ট কোর্টে হাজির করা হয়, যেখানে ম্যাজিস্ট্রেট মেলিসা কিং তার জামিন ২ মিলিয়ন ডলার নির্ধারণ করেন। পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ জুলাই, দুপুর ১টা ৪৫ মিনিটে। আদালতের অনলাইন নথিতে দেখা গেছে, হেরিংয়ের পক্ষে এখনও কোনো অ্যাটর্নি তালিকাভুক্ত করা হয়নি। তার বিরুদ্ধে আনা উভয় অভিযোগই যাবজ্জীবন কারাদণ্ডসহ যেকোনো মেয়াদে শাস্তিযোগ্য।
Source & Photo: http://detroitnews.com
 
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন