আমেরিকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ

চুরি করা কিয়া নিয়ে পালিয়ে হ্যাজেল পার্কের রেস্তোরাঁয় ধাক্কা, চার কিশোর গ্রেপ্তার

  • আপলোড সময় : ১০-০৭-২০২৫ ০১:২৮:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৫ ০১:২৮:২৩ পূর্বাহ্ন
চুরি করা কিয়া নিয়ে পালিয়ে হ্যাজেল পার্কের রেস্তোরাঁয় ধাক্কা, চার কিশোর গ্রেপ্তার
হ্যাজেল পার্ক, ১০ জুলাই : গতকাল বুধবার, ৯ জুলাই ভোরে চুরি করা একটি কালো কিয়া অপটিমা গাড়িতে করে পালিয়ে যাওয়ার সময় ওয়ারেন পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে হ্যাজেল পার্কের জনপ্রিয় ২৪ ঘণ্টা খোলা রেস্তোরাঁ “ব্রেজ হ্যামবার্গার্স”-এ ধাক্কা মারে চার কিশোর। এ ঘটনায় চার কিশোর গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বুধবার ভোরে ওয়ারেন পুলিশের কাছে রিপোর্ট আসে যে আট মাইল ও ডেকুইন্ড্রে রোড সংলগ্ন একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে একাধিক কিয়া গাড়ি চুরির ঘটনা ঘটছে। ঘটনাস্থলে যাওয়ার পথে পুলিশ জানতে পারে, প্রায় আধা মাইল দূরে ওয়ার্নার অ্যাভিনিউয়ের উত্তরে লাফায়েট মোবাইল হোম কমিউনিটিতেও আরেকটি চুরির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছে ওয়ারেন পুলিশ একটি কালো কিয়া অপটিমাকে দ্রুতগতিতে পালাতে দেখেন। কর্মকর্তারা জানান, গাড়িটিকে থামানোর চেষ্টা করা হলেও সেটি নির্দেশ অমান্য করে পালাতে শুরু করে, ফলে পুলিশ ধাওয়া শুরু করে। তদন্তকারীরা জানান, সন্দেহভাজন গাড়িটি ওয়ার্নারের উত্তরে যাত্রা শুরু করে নাইন মাইল রোড ধরে পশ্চিম দিকে ঘুরে ডেকুইন্ড্রে রোডের দিকে যায়। গাড়ির চালক ডেকুইন্ড্রে ও নাইন মাইল সংযোগস্থলে লাল বাতি অমান্য করে, ডেকুইন্ড্রে দক্ষিণে চলন্ত একটি সাদা লিঙ্কন সেডানকে ধাক্কা দেয়। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় সাদা লিঙ্কন সেডানের চালক, এক নারী, সামান্য আহত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।
পরে কিয়া অপটিমা হ্যাজেল পার্কের ব্রেজ হ্যামবার্গারে আঘাত হানে এবং ডেকুইনড্রে থেকে পশ্চিম দিকে নাইন মাইল রোডে থামে। গাড়ি থেকে নেমে চার নাবালক পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে দ্রুত গ্রেপ্তার করে। কর্তৃপক্ষ কিয়ার ভেতর থেকে একটি হ্যান্ডগান উদ্ধার করেছে। গোয়েন্দারা আরও জানিয়েছেন, অপটিমা ছাড়াও ওই এলাকা থেকে চুরি হওয়া দ্বিতীয় কিয়া গাড়ি উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত এখনও চলছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন