আমেরিকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত

ইস্টপয়েন্টে সহকর্মীর ছুরিকাঘাতে ম্যাকডোনাল্ডসের নারী ম্যানেজার নিহত

  • আপলোড সময় : ১১-০৭-২০২৫ ১২:২০:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৫ ১২:২০:৫৯ পূর্বাহ্ন
ইস্টপয়েন্টে সহকর্মীর ছুরিকাঘাতে ম্যাকডোনাল্ডসের নারী ম্যানেজার নিহত
ম্যাকডোনাল্ডসের ইস্টপয়েন্ট শাখা, যা কেলি রোড ও গ্রেটিওট অ্যাভিনিউয়ের মাঝখানে অবস্থিত, সেখানেই ঘটেছে হত্যাকাণ্ড/Photo : Robin Buckson, The Detroit News

ইস্টপয়েন্টে, ১১ জুলাই : শহরের একটি ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁয় বিবাদের জেরে নারী ম্যানেজারকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে এক সহকর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কেলি রোড ও গ্রেটিওট অ্যাভিনিউয়ের মাঝামাঝি নাইন মাইল রোডে অবস্থিত রেস্তোরাঁয় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ৩৯ বছর বয়সী নিহত ব্যক্তি মাউন্ট ক্লেমেন্সের বাসিন্দা এবং রেস্তোরাঁটির ম্যানেজার ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, রেস্তোরাঁর দুই কর্মীর মধ্যে কথা-কাটাকাটির পর একজন নারী কর্মীকে কাজ থেকে ছুটি দেওয়া হয়। তবে কিছুক্ষণ পর ওই নারী ছুরি নিয়ে রেস্তোরাঁয় ফিরে এসে ম্যানেজারকে আক্রমণ করেন। ঘটনাটি দেখে এক গ্রাহক আক্রমণ ঠেকাতে গুলি ছোড়েন, যদিও এতে কেউ আহত হননি। এরপর সন্দেহভাজন পালানোর চেষ্টা করলেও এক প্রত্যক্ষদর্শীর সহায়তায় পুলিশ আসা পর্যন্ত তাকে আটকে রাখা হয়।
পুলিশ জানিয়েছে, ইস্টপয়েন্টের ২৬ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে, তবে তদন্ত চলমান থাকায় তার নাম প্রকাশ করা হয়নি। শুক্রবার দুপুর ১টায় আদালতে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইস্টপয়েন্ট পুলিশের গোয়েন্দা লেফটেন্যান্ট অ্যালেক্স হোলিশ বলেন, “একটি মৌখিক বিরোধ এতটা চরম পরিণতিতে পৌঁছানো অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমাদের সমাজে সহিংসতার এই প্রবণতা বাড়ছে, যা খুবই উদ্বেগজনক।”
ম্যাকডোনাল্ডস ফ্র্যাঞ্চাইজির মালিক ইউসুফ অ্যালকোড্রে এক বিবৃতিতে বলেন, “আমরা এই দুঃখজনক ঘটনায় গভীরভাবে শোকাহত। আমাদের কর্মী ও গ্রাহকদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রেস্তোরাঁটি বন্ধ থাকবে।”
পুলিশ বিভাগ জানিয়েছে, যারা ঘটনাটি সম্পর্কে কোনও তথ্য জানেন, তাদেরকে ইস্টপয়েন্ট পুলিশ বিভাগের গোয়েন্দা শাখার (586) 445-9415 এই নম্বরে  যোগাযোগ করতে বলা হয়েছে।ইস্টপয়েন্টে সহকর্মীর ছুরিকাঘাতে ম্যাকডোনাল্ডসের নারী ম্যানেজার নিহত
ম্যাকডোনাল্ডসের ইস্টপয়েন্ট শাখা, যা কেলি রোড ও গ্রেটিওট অ্যাভিনিউয়ের মাঝখানে অবস্থিত, সেখানেই ঘটেছে হত্যাকাণ্ড/Photo : Robin Buckson, The Detroit News

ইস্টপয়েন্টে, ১১ জুলাই : শহরের একটি ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁয় বিবাদের জেরে নারী ম্যানেজারকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে এক সহকর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কেলি রোড ও গ্রেটিওট অ্যাভিনিউয়ের মাঝামাঝি নাইন মাইল রোডে অবস্থিত রেস্তোরাঁয় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ৩৯ বছর বয়সী নিহত ব্যক্তি মাউন্ট ক্লেমেন্সের বাসিন্দা এবং রেস্তোরাঁটির ম্যানেজার ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, রেস্তোরাঁর দুই কর্মীর মধ্যে কথা-কাটাকাটির পর একজন নারী কর্মীকে কাজ থেকে ছুটি দেওয়া হয়। তবে কিছুক্ষণ পর ওই নারী ছুরি নিয়ে রেস্তোরাঁয় ফিরে এসে ম্যানেজারকে আক্রমণ করেন। ঘটনাটি দেখে এক গ্রাহক আক্রমণ ঠেকাতে গুলি ছোড়েন, যদিও এতে কেউ আহত হননি। এরপর সন্দেহভাজন পালানোর চেষ্টা করলেও এক প্রত্যক্ষদর্শীর সহায়তায় পুলিশ আসা পর্যন্ত তাকে আটকে রাখা হয়।
পুলিশ জানিয়েছে, ইস্টপয়েন্টের ২৬ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে, তবে তদন্ত চলমান থাকায় তার নাম প্রকাশ করা হয়নি। শুক্রবার দুপুর ১টায় আদালতে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইস্টপয়েন্ট পুলিশের গোয়েন্দা লেফটেন্যান্ট অ্যালেক্স হোলিশ বলেন, “একটি মৌখিক বিরোধ এতটা চরম পরিণতিতে পৌঁছানো অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমাদের সমাজে সহিংসতার এই প্রবণতা বাড়ছে, যা খুবই উদ্বেগজনক।”
ম্যাকডোনাল্ডস ফ্র্যাঞ্চাইজির মালিক ইউসুফ অ্যালকোড্রে এক বিবৃতিতে বলেন, “আমরা এই দুঃখজনক ঘটনায় গভীরভাবে শোকাহত। আমাদের কর্মী ও গ্রাহকদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রেস্তোরাঁটি বন্ধ থাকবে।”
পুলিশ বিভাগ জানিয়েছে, যারা ঘটনাটি সম্পর্কে কোনও তথ্য জানেন, তাদেরকে ইস্টপয়েন্ট পুলিশ বিভাগের গোয়েন্দা শাখার (586) 445-9415 এই নম্বরে  যোগাযোগ করতে বলা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
খুলনায় কবিগুরুর গ্রাফিতিতে  কালি, দেওয়ালে বিরূপ পোস্টার