আমেরিকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার রাষ্ট্রপতি ইস্যুতে সফর কাটছাঁট, দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতি পদ ছাড়ছেন সাহাবুদ্দিন, পরবর্তী রাষ্ট্রপতি কে- জল্পনা তুঙ্গে

ডেট্রয়েটে শিম্পাঞ্জি পরিবারের নতুন অতিথি 

  • আপলোড সময় : ১২-০৭-২০২৫ ০১:৩৪:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৫ ০১:৩৪:৩৮ পূর্বাহ্ন
ডেট্রয়েটে শিম্পাঞ্জি পরিবারের নতুন অতিথি 
ডেট্রয়েট চিড়িয়াখানায় শিশু শিম্পাঞ্জিটি মায়ের কোলে প্রশান্তিতে শুয়ে আছে/The Detroit Zoo 

রয়্যাল ওক, ১২ জুলাই: ডেট্রয়েট চিড়িয়াখানায় সম্প্রতি জন্ম নিয়েছে একটি সুস্থ স্ত্রী শিম্পাঞ্জি শিশু, যার নাম এখনো নির্ধারিত হয়নি। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৪ জুলাই রয়্যাল ওকের চিড়িয়াখানায় নবজাতকটির জন্ম হয়। এটি ৩৪ বছর বয়সী ‘নিয়ানি’র প্রথম সন্তান, যিনি নিজেও ডেট্রয়েট চিড়িয়াখানাতেই জন্মগ্রহণ করেছিলেন।
“আমাদের প্রাইমেট কেয়ার টিমের জন্য এটি স্বাধীনতা দিবস উদযাপনের একটি অসাধারণ উপায় হয়ে উঠেছিল,” – বৃহস্পতিবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
চিড়িয়াখানার বিবৃতিতে আরও বলা হয়, মা নিয়ানি ও তার নবজাতক উভয়েই সুস্থ রয়েছে এবং একে অপরের সঙ্গে গভীর বন্ধন গড়ে তুলছে। বর্তমানে তারা দর্শনার্থীদের চোখের আড়ালে, একটি ব্যক্তিগত আবাসস্থলে অবস্থান করছে। পর্যায়ক্রমে তাদের চিড়িয়াখানার অন্যান্য শিম্পাঞ্জিদের সঙ্গে পরিচয় করানো হচ্ছে। "আমাদের পশু যত্ন কর্মীরা যখন মনে করবেন যে মা ও শিশু উভয়ই প্রস্তুত, তখনই তাদের জনসমক্ষে আনা হবে," বলা হয়েছে বিবৃতিতে।
ডেট্রয়েট চিড়িয়াখানার ওয়েবসাইট অনুযায়ী, বর্তমানে সেখানে ১২টি শিম্পাঞ্জির একটি দল রয়েছে। তাদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠরা হলো ২০২৩ সালে জন্ম নেওয়া 'তাই', ২০২০ সালের 'জেন' এবং ২০১৮ সালের 'জেন'।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বিপন্ন এই প্রজাতির স্ত্রী শিম্পাঞ্জিদের গড় আয়ুষ্কাল প্রায় ৪১ বছর, এবং পুরুষদের ক্ষেত্রে প্রায় ৩২ বছর। নবজাতক শিম্পাঞ্জিটির বিষয়ে ভবিষ্যতে ফেসবুক পেজে নিয়মিত আপডেট দেওয়া হবে বলেও জানানো হয়েছে। শিম্পাঞ্জিদের নিয়ে গবেষণাভিত্তিক একটি প্রকল্প ‘প্রজেক্ট চিম্পকেয়ার’-এর তথ্যমতে, বর্তমানে যুক্তরাষ্ট্রজুড়ে ১,২০০-রও বেশি শিম্পাঞ্জি বসবাস করছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামের ঐতিহ্য ও ভালোবাসায় মুখরিত নিউ জার্সির বনভোজন

চট্টগ্রামের ঐতিহ্য ও ভালোবাসায় মুখরিত নিউ জার্সির বনভোজন