আমেরিকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত

কবি মোহাম্মদ ইমাদ উদ্দীন ড. মুহম্মদ শহীদুল্লাহ্ স্মৃতি পুরস্কারে ভূষিত

  • আপলোড সময় : ১২-০৭-২০২৫ ০১:৪৩:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৫ ০১:৪৩:৪৭ পূর্বাহ্ন
কবি মোহাম্মদ ইমাদ উদ্দীন ড. মুহম্মদ শহীদুল্লাহ্ স্মৃতি পুরস্কারে ভূষিত
চট্টগ্রাম, ১২ জুলাই  : সম্প্রতি চট্টগ্রাম নগরীর এশিয়ান এসআর হোটেল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ভাষাবিজ্ঞানী, জ্ঞানতাপস, বহুভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ্ (রাহঃ) স্মরণে বাংলাদেশ ইতিহাস চর্চা পরিষদের ষোড়শ জাতীয় সেমিনার ২০২৫।
সেমিনারে দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও ইতিহাসবিদরা অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এ উপলক্ষে চারজন গুণী ব্যক্তিকে প্রদান করা হয় ড. মুহম্মদ শহীদুল্লাহ্ স্মৃতি পুরস্কার।
বিশেষ কারণে অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন তরুণ কবি, লেখক ও গবেষক মোহাম্মদ ইমাদ উদ্দীন। এদিকে গতকাল বিকেলে তাকে চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র (সিএইচআরসি)-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং বাংলাদেশ ইতিহাস চর্চা পরিষদের সভাপতি ইতিহাসবেত্তা সোহেল মোহাম্মদ ফখরুদ-দীন আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও সম্মাননা প্রদান করেন।
উল্লেখ্য, মোহাম্মদ ইমাদ উদ্দীন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কৃতিসন্তান, জগৎবিখ্যাত শিক্ষাবিদ ও মুহাদ্দিস, ঢাকা সরকারি আলিয়া ও সিলেট সরকারি আলিয়ার প্রাক্তন মুহাদ্দিস অধ্যাপক আল্লামা ফখরুদ্দিন (রাহঃ)-এর কনিষ্ঠ সন্তান। তিনি একজন উদীয়মান ব্যাংকার ও উন্নয়ন সংগঠক হিসেবেও পরিচিত।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স