আমেরিকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

  • আপলোড সময় : ১২-০৭-২০২৫ ০৩:০৪:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৫ ০৩:০৪:৫০ পূর্বাহ্ন
সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
সুনামগঞ্জ, ১২ জুলাই (ঢাকা পোস্ট) : দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শফিকুল ইসলাম (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। উপজেলার ১২১৬ নম্বর সীমান্ত পিলার এলাকায় শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভাঙাপাড়া গ্রামের কিতাব আলীর ছেলে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি ঢাকা পোস্টকে বলেন, শফিকুল রাতের আঁধারে বিএসএফের গুলিতে নিহত হন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্ত এলাকায় বিএসএফ গুলি চালালে শফিকুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে দোয়ারাবাজার হাসপাতালে ভর্তি করলে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
বিজিবির ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক জাকারিয়া কাদির বলেন, শুক্রবার রাত ১টা ২০ মিনিটের দিকে দোয়ারাবাজার সীমান্তের ভাঙাপাড়ায় বিএসএফ ৩-৪ রাউন্ড গুলি ছোড়ে। এতে শফিকুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে পরিবারের কাছে পৌঁছে দেন। পরিবারের সদস্যরা শফিকুলকে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, এ ঘটনায় বিএসএফের কাছে পতাকা বৈঠকে প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন