আমেরিকা , রবিবার, ২৪ মে ২০২৬ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংস্কার শেষে নতুন রূপে খুলল  ডেট্রয়েটের স্পিরিট প্লাজা গুড হার্টে ‘টানেল অব ট্রিজ’ সড়ক ধসে পর্যটন ও ব্যবসায় অনিশ্চয়তা মিশিগানে সালমোনেলা সংক্রমণের বিস্তার, ৩১ অঙ্গরাজ্যে আক্রান্ত ১৮৪ মাউন্ট ক্লেমেন্সে শব্দদূষণ বিরোধে গুলিবর্ষণ, জুনে অ্যারেইনমেন্ট মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বাসে ধাক্কা, মিশিগানে বিচারক অভিযুক্ত ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিলেটে র‍্যাব সদস্য ইমন আচার্য্য নিহত বন্দী নারীর ওপর যৌন নির্যাতন : সাবেক ফেডারেল কারা কর্মকর্তার দোষ স্বীকার ডেট্রয়েটে গোলাগুলির জেরে সাউথফিল্ড ফ্রিওয়ে বন্ধ ডেট্রয়েটে গুলিতে নিহত  দুই, অক্ষত উদ্ধার শিশু টানা সাফল্যের মুকুটে নতুন পালক, ১৫ পুরস্কার জিতলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’ হাওয়েলে দুটি ভারী যন্ত্রাংশের মাঝে পিষ্ট হয়ে ডাই সেটার নিহত মার্কিন পতাকার রঙে সাজানো  ৫০ রিকশা ঘুরবে ঢাকার পথে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ মেমোরিয়াল ডে ঘিরে মিশিগানে পথে নামবেন ১.৩ মিলিয়নের বেশি মানুষ মেট্রো ডেট্রয়েটে আবাসন বাজারে বড় উল্লম্ফন, বাড়ির মূল্য ঊর্ধ্বমুখী সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে ভয়াবহ হামলা :  নিহত ৩, মৃত দুই সন্দেহভাজন ডেট্রয়েট শহরের কেন্দ্রে শত শত কিশোরের বিশৃঙ্খলা, একাধিক সংঘর্ষ বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে স্টার্লিং হাইটসে দুর্ঘটনায় থেমে গেল এমডি গুলশান আহমেদের জীবন প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক

স্টার্লিং হাইটস অ্যাসেম্বলি প্ল্যান্টে সশস্ত্র কর্মী গ্রেপ্তার, অক্ষত সবাই

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ১১:১২:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ১১:১২:২৭ পূর্বাহ্ন
স্টার্লিং হাইটস অ্যাসেম্বলি প্ল্যান্টে সশস্ত্র কর্মী গ্রেপ্তার, অক্ষত সবাই
স্টার্লিং হাইটস, ১৩ জুলাই : স্টেলান্টিস স্টার্লিং হাইটস অ্যাসেম্বলি প্ল্যান্টে শনিবার বিকেলে এক সশস্ত্র ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্টার্লিং হাইটস পুলিশের ক্যাপ্টেন মারিও বাস্তিয়ানেল্লি জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ৯১১-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ম্যাকম্ব ডেইলি এর বরাতে এ খবর দিয়েছে দ্য ডেট্রয়েট নিউজ।
খবরে বলা হয়, এক ব্যক্তি হ্যান্ডগান হাতে কারখানার ভেতরে হ্যালুসিনেশনের (ভ্রম) মধ্যে ছিলেন। পুলিশ প্ল্যান্টের মাঝখানে তাকে চিহ্নিত করে একটি নির্দিষ্ট এলাকায় আটকে রাখতে সক্ষম হয়। "প্রায় তিন ঘণ্টার অচলাবস্থার পর আমরা তাকে শান্তিপূর্ণভাবে বেরিয়ে আসতে রাজি করাতে সক্ষম হই এবং হেফাজতে নিই," বলেন ক্যাপ্টেন বাস্তিয়ানেল্লি।
তিনি আরও জানান, অভিযুক্ত ব্যক্তি কোনো গুলি ছোঁড়েননি এবং এই ঘটনায় কেউ আহত হননি। "প্ল্যান্টটি কয়েক ঘণ্টার জন্য বন্ধ থাকলেও সবাই নিরাপদ ছিল—এটাই আমাদের জন্য সবচেয়ে ভালো ফলাফল," বলেন তিনি। গ্রেপ্তারের প্রায় ২০ মিনিট পর, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্ল্যান্ট পুনরায় চালুর প্রস্তুতি নেয় স্টেলান্টিস কর্তৃপক্ষ।
তবে এখনো স্পষ্ট নয় কেন ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে কারখানায় প্রবেশ করেছিলেন। পুলিশের ধারণা, ঘটনাটি মানসিক স্বাস্থ্যের জটিলতার ফলও হতে পারে। "কলার জানিয়েছিলেন যে অভিযুক্ত ব্যক্তি সশস্ত্র এবং সম্ভবত হ্যালুসিনেট করছিলেন। সে মানসিক স্বাস্থ্যের সমস্যা, বা অন্য কিছুর প্রভাবে ছিলেন কি না, তা আমরা এখনো নিশ্চিত নই। প্রয়োজনে তাকে চিকিৎসা সেবা দেওয়া হবে," বলেন বাস্তিয়ানেল্লি। পুলিশ এখনো ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি এবং তিনি কতদিন ধরে প্ল্যান্টে কর্মরত ছিলেন তাও জানা যায়নি।
স্টার্লিং হাইটসের মেট্রোপলিটন পার্কওয়ের উত্তরে, ভ্যান ডাইক অ্যাভিনিউ বরাবর অবস্থিত এই কারখানাটি শনিবার চালু ছিল না; কেবলমাত্র একটি "কঙ্কাল ক্রু" ডিউটিতে ছিল।
এদিকে, ঘটনার সময় প্ল্যান্টের কিছু কর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, এক বন্দুকধারীর কারণে তাদের কারখানা ত্যাগ করতে বলা হয়েছিল।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সারাদেশ শিশু নিপীড়নের প্রতিবাদে হবিগঞ্জে নাগরিকবন্ধন

সারাদেশ শিশু নিপীড়নের প্রতিবাদে হবিগঞ্জে নাগরিকবন্ধন