আমেরিকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু

সিলেটে হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কার্যালয় উদ্বোধন

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০২:০৭:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০২:০৭:৪০ পূর্বাহ্ন
সিলেটে হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কার্যালয় উদ্বোধন
সিলেট, ১৫ জুলাই : নগরীর টিলাগড় এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে হাফিজ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নতুন কার্যালয়। শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিম, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, এনসিপি সিলেট জেলা প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন শাহান, এনসিপি সিলেট জেলা যুগ্ম সমন্বয়কারী ও ফাউন্ডেশনের উপদেষ্টা ফয়সাল আহমদ এবং কামরুল আরিফ, সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ।
এছাড়াও অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আমিনুল ইসলাম, সাবেক সিসিক কাউন্সিলর আব্দুর রকিব তুহিন ও হুমায়ুন কবির সুহিন, মোয়াজ্জেম জেম, এনসিপি সিলেট জেলার সদস্য আতাউর রহমান আতা ও  শেখ জাবেদ আহমদ, বিশিষ্ট অভিনেতা ও ছড়াকার প্রশান্ত লিটন, নকশী বাংলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জয়নাল, সাংবাদিক আলী হায়দার মৃদুল, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবি আল মাহমুদ , ইসলামী ছাত্র মজলিস এমসি কলেজের সভাপতি আব্দুল বাসিত, মশিউর রহমান চৌধুরী, আবিদ হোসেন খান, আল মেজবা রায়হান, মুহিবুর রহমান শুয়াইব, সাংবাদিক মাহমুদুল হাসান নাঈম সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি হাফিজ মাও. মো. ছালিম আহমদ খান। অনুষ্ঠান শেষে ২০২৫-২৬ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয় এবং ফাউন্ডেশনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
বক্তারা বলেন, “তরুণরাই আগামী বাংলাদেশের রূপকার। ফাউন্ডেশনের কাজ প্রশংসনীয়। ভবিষ্যতেও যেন মানবিক দায়িত্ববোধ নিয়ে কাজ করে যেতে পারে, সেই কামনা করি।”
উল্লেখ্য, হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন ২০১৯ সাল থেকে সমাজের গরিব, অসহায় ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করছে। টিলাগড়ে নতুন কার্যালয় উদ্বোধনের মাধ্যমে সংগঠনের সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লুটনে এসএসসি '৯১ ব্যাচের পুনর্মিলনীতে আনন্দ-উচ্ছ্বাস

লুটনে এসএসসি '৯১ ব্যাচের পুনর্মিলনীতে আনন্দ-উচ্ছ্বাস