আমেরিকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ

মিশিগানে পৌনে ৩ হাজার প্রবাসীর উপস্থিতিতে বিয়ানীবাজার সমিতির বনভোজন 

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০১:২৪:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০১:২৪:৩২ অপরাহ্ন
মিশিগানে পৌনে ৩ হাজার প্রবাসীর উপস্থিতিতে বিয়ানীবাজার সমিতির বনভোজন 
ওয়ারেন, ১৭ জুলাই : মিশিগানে পৌনে তিন হাজার প্রবাসীর অংশগ্রহনে অনুষ্ঠিত হয়েছে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক মিশিগান-এর বনভোজন। স্থানীয় সময় রবিবার ওয়ারেন শহরের হলমিচ পার্কে এই বনভোজনের আয়োজন করা হয়। মিশিগানে বসবাসরত বিয়ানীবাজারবাসীর মধ্যে পারস্পরিক সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে এই বনভোজনের আয়োজন করা হয়। এছাড়া আগামীতে আরও বড়পরিসরে বনভোজনের পরিকল্পনা রয়েছে জানিয়েছেন তারা।      
 বেলা ২টায় সমেবেত কন্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের পর বনভোজন পরিচালনা কমিটির সবাইকে নিয়ে বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধন করেন বিশিষ্ট মুরুব্বি আবদুস শাকূর খান মাখন। মিশিগানে বসবাসকারী সিলেটের বিয়ানীবাজার উপজেলার অধিবাসীরা এবং তাদের বন্ধুবান্ধবসহ বাংলাদেশি কমিউনিটির বিপুল সংখ্যক অতিথি অংশ নেন এ বনভোজনে। অংশগ্রহণকারী অতিথিরা জানান, পৌনে ৩ হাজার প্রবাসীর পদচারণায় মুখরিত হয়ে উঠে বনভোজন স্পট। শহরের কোলাহল ছেড়ে সবুজ শ্যামল প্রকৃতির কুলে হাসি-গল্প আনন্দ-আড্ডায় নিজেদের মতো করে দিনটি কাটান তারা। 
আয়োজকরা জানান, ছোট-বড়, নারী-পুরুষ সবার জন্য ছিলো ক্রীড়া প্রতিযোগিতার নানা আয়োজন। র‌্যাফেল ড্রতে ছিল সোনার অলংকার, আমেরিকা-বাংলাদেশ রিটান বিমানের টিকিট, আইফোন, ল্যাপটপসহ আকষণীয় সব পুরস্কার। প্রীতিভোজের পাশাপাশি ছিলো মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। 
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আজিজ ‍সুমন ও নুরুজ্জামান একলাস। পবিত্র কোরআন তেলেওয়াত করেন সহিদ আহমেদ মামুন। এছাড়া অনুষ্ঠানে বক্তব্যে রাখেন মোহাম্মদ সিদ্দিক বাবুল, বাতির আহমেদ, আব্দুল হাছিব, জহুর উদ্দিন, ছালেহ আহমদ, গিয়াস উদ্দিন, ইমান খন্দকার, খসরুজ্জামান, আবদুল আলীম,নিজাম উদ্দিন, কামাল উদ্দিন ছালেহ, বদরুল আলম,রহিম উদ্দিন, সাজন চৌধুরী,কবির আহমেদ। আরও বক্তব্যে রাখেন রুবেল আহমদ, শেখ বদররুদ্দোজা জুনেদ, তাহের লুৎফুর, আব্বাস উদ্দিন মিয়া, জয়নাল আবেদীন মিঠু, হিফজুর রহমান, ফয়েজ আহমেদ, আব্দুল মতিন, গোলাম কিবরিয়া প্রমূখ। বনভোজনে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বনভোজন পরিচালান কমিটির সদস্যরা।মিশিগানে পৌনে ৩ হাজার প্রবাসীর
 উপস্থিতিতে বিয়ানীবাজার সমিতির বনভোজন 
ওয়ারেন, ১৭ জুলাই : মিশিগানে পৌনে তিন হাজার প্রবাসীর অংশগ্রহনে অনুষ্ঠিত হয়েছে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক মিশিগান-এর বনভোজন। স্থানীয় সময় রবিবার ওয়ারেন শহরের হলমিচ পার্কে এই বনভোজনের আয়োজন করা হয়। মিশিগানে বসবাসরত বিয়ানীবাজারবাসীর মধ্যে পারস্পরিক সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে এই বনভোজনের আয়োজন করা হয়। এছাড়া আগামীতে আরও বড়পরিসরে বনভোজনের পরিকল্পনা রয়েছে জানিয়েছেন তারা।      
 বেলা ২টায় সমেবেত কন্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের পর বনভোজন পরিচালনা কমিটির সবাইকে নিয়ে বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধন করেন বিশিষ্ট মুরুব্বি আবদুস শাকূর খান মাখন। মিশিগানে বসবাসকারী সিলেটের বিয়ানীবাজার উপজেলার অধিবাসীরা এবং তাদের বন্ধুবান্ধবসহ বাংলাদেশি কমিউনিটির বিপুল সংখ্যক অতিথি অংশ নেন এ বনভোজনে। অংশগ্রহণকারী অতিথিরা জানান, পৌনে ৩ হাজার প্রবাসীর পদচারণায় মুখরিত হয়ে উঠে বনভোজন স্পট। শহরের কোলাহল ছেড়ে সবুজ শ্যামল প্রকৃতির কুলে হাসি-গল্প আনন্দ-আড্ডায় নিজেদের মতো করে দিনটি কাটান তারা। 
আয়োজকরা জানান, ছোট-বড়, নারী-পুরুষ সবার জন্য ছিলো ক্রীড়া প্রতিযোগিতার নানা আয়োজন। র‌্যাফেল ড্রতে ছিল সোনার অলংকার, আমেরিকা-বাংলাদেশ রিটান বিমানের টিকিট, আইফোন, ল্যাপটপসহ আকষণীয় সব পুরস্কার। প্রীতিভোজের পাশাপাশি ছিলো মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। 
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আজিজ ‍সুমন ও নুরুজ্জামান একলাস। পবিত্র কোরআন তেলেওয়াত করেন সহিদ আহমেদ মামুন। এছাড়া অনুষ্ঠানে বক্তব্যে রাখেন মোহাম্মদ সিদ্দিক বাবুল, বাতির আহমেদ, আব্দুল হাছিব, জহুর উদ্দিন, ছালেহ আহমদ, গিয়াস উদ্দিন, ইমান খন্দকার, খসরুজ্জামান, আবদুল আলীম,নিজাম উদ্দিন, কামাল উদ্দিন ছালেহ, বদরুল আলম,রহিম উদ্দিন, সাজন চৌধুরী,কবির আহমেদ। আরও বক্তব্যে রাখেন রুবেল আহমদ, শেখ বদররুদ্দোজা জুনেদ, তাহের লুৎফুর, আব্বাস উদ্দিন মিয়া, জয়নাল আবেদীন মিঠু, হিফজুর রহমান, ফয়েজ আহমেদ, আব্দুল মতিন, গোলাম কিবরিয়া প্রমূখ। বনভোজনে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বনভোজন পরিচালান কমিটির সদস্যরা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
চিকিৎসক ছেলের মৃত্যুর ১১ দিন পর বাবারও ঝুলন্ত মরদেহ

চিকিৎসক ছেলের মৃত্যুর ১১ দিন পর বাবারও ঝুলন্ত মরদেহ