আমেরিকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট

রয়েল ওকের কোরওয়েল হাসপাতালে বোমার হুমকি : পুলিশের তদন্তে ভুয়া প্রমাণিত

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ০১:২৭:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ০১:২৭:০৬ পূর্বাহ্ন
রয়েল ওকের কোরওয়েল হাসপাতালে বোমার হুমকি : পুলিশের তদন্তে ভুয়া প্রমাণিত
রয়েল ওক, ১৯ জুলাই  :শুক্রবার ভোরে রয়েল ওকের কোরওয়েল হাসপাতালে একটি বোমা হুমকির খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে এলাকায় সতর্কতা জারি করা হয়। তবে পুলিশের তদন্তে হুমকিটি অবিশ্বাসযোগ্য বলে প্রমাণিত হয়েছে।
পুলিশ জানিয়েছে, ভোর ৬টা ৩০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করা একটি বার্তার সূত্র ধরে রয়েল ওক পুলিশ বিভাগ ঘটনাস্থলে পৌঁছে যায়। "হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত তদন্ত চালানো হয় এবং নিশ্চিত হওয়া যায় যে হুমকিটি ভিত্তিহীন। জনসাধারণ কিংবা হাসপাতালের জন্য কোনো বাস্তব বিপদের আশঙ্কা নেই,"—পুলিশ বিভাগের এক বিবৃতিতে বলা হয়।
এ সময় হাসপাতাল ও জরুরি সেবা কেন্দ্র স্বাভাবিকভাবেই খোলা ছিল। হাসপাতালের মুখপাত্র ম্যারিয়ান ম্যাকলিওড বলেন, “পুলিশ সকাল ১০টার দিকে চলে গেলেও তার আগে কয়েক ঘণ্টা ধরে প্রচুর সতর্কতার সঙ্গে নিরাপত্তা বাহিনী ক্যাম্পাসজুড়ে অবস্থান করেছিল।”
উল্লেখ্য, গত মাসেও কোরওয়েল হেলথ বিউমন্ট ট্রয় হাসপাতালে অনুরূপ একটি বোমা হুমকি পাওয়া গিয়েছিল, যা এক ঘণ্টার মধ্যে ভুয়া বলে প্রমাণিত হয়।
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ঢাকায় প্রথমবারের মতো ফরাসি-বাংলা অপেরা

ঢাকায় প্রথমবারের মতো ফরাসি-বাংলা অপেরা