আমেরিকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত মিশিগানে বেকারত্ব ভাতার সেবায় প্রযুক্তির ছোঁয়া, চালু ৯ নভেম্বর হ্যালোউইনের রাতে ডেট্রয়েটে নিজ বাড়িতে গুলিবিদ্ধ ৫ বছরের শিশু জনসমর্থন নিয়ে বিদায় নিচ্ছেন মিশিগানের গভর্নর হুইটমার আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ

সাংস্কৃতিক পরিবেশনায় শুরু, আমিরের  বক্তব্যে শেষ জামায়াতের জাতীয় সমাবেশ

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ১১:৫৩:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ১১:৫৩:৩১ পূর্বাহ্ন
সাংস্কৃতিক পরিবেশনায় শুরু, আমিরের  বক্তব্যে শেষ জামায়াতের জাতীয় সমাবেশ
ঢাকা, ১৯ জুলাই :রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশ শুরু হয় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। আনুষ্ঠানিক কার্যক্রম দুপুর ২টায় শুরু হলেও সকাল থেকেই রাজধানীমুখী মানুষের ঢল নামে। এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে  সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। লাখো নেতাকর্মীর উপস্থিতিতে এই সমাবেশে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ‘জুলাই গণঅভ্যুত্থানে’ শহিদ পরিবারের সদস্যরাও। 
সমাবেশের সমাপনী বক্তব্য দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “আগামীর বাংলাদেশ কেমন হবে? আমি বলব, আরেকটা লড়াই হবে ইনশাআল্লাহ—একটা লড়াই হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা দুর্নীতির বিরুদ্ধে।” তিনি আরও বলেন, “বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি হবে না, দুর্নীতি হবে না। চাঁদা আমরা নেব না, চাঁদা আমরা দেব না।”
বক্তব্য দেওয়ার সময় গরমের কারণে জামায়াত আমির অসুস্থ হয়ে দুইবার পড়ে যান। প্রথমে বক্তব্য শুরুর সময় মাথা থেকে টুপি খুলে নেন এবং কয়েক মিনিটের মধ্যেই মঞ্চে পড়ে যান। নেতাকর্মীরা তাকে ধরে শুইয়ে দেন। কিছু সময় বিশ্রামের পর আবার বক্তব্য শুরু করলেও দ্বিতীয়বারের মতো তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে নেতারা তাকে চেয়ারে বসিয়ে দেন এবং তিনি বসে থেকেই বক্তব্য শেষ করেন।
জীবন থাকাকালে দেশের জন্য কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, “আমার দুর্ভাগ্য, আমি আন্দোলনে শহিদ হতে পারিনি। আগামীতে যে আন্দোলন হবে, আল্লাহ যেন সেখানে আমাকে শহিদ হিসেবে কবুল করেন।”
তিনি আরও মন্তব্য করেন, “এখন থেকে বাংলাদেশে পুরোনো কোনো কিছুই থাকবে না। পুরোনো বস্তা পচা জিনিস যদি এই দেশে থাকে, তাহলে কেন এত লোক জীবন দিল?”
জামায়াতের এই সমাবেশ সাত দফা দাবির ভিত্তিতে অনুষ্ঠিত হয়। রাজনৈতিক পুনর্বাসন, সভা-সমাবেশের স্বাধীনতা ও বিচারিক নিপীড়নের অবসানসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয় নেতাদের বক্তব্যে। জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক পর্ব শেষ হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত

ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত