আমেরিকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত মেট্রো ডেট্রয়েটে উচ্চ বাতাসের সতর্কতা যুক্তরাষ্ট্রের দূষিত স্থানের তালিকায় অ্যান আরবারের সাবেক কারখানা ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে গুলিতে এক ব্যক্তির মৃত্যু, তদন্তে পুলিশ পিকচার্ড রকস ভাঙচুরে চারজনকে জরিমানা ও পার্কে প্রবেশ নিষিদ্ধ রোমুলাসে ইভি চার্জিং হাব নির্মাণের পরিকল্পনা টেসলার ত্রয়োদশ সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল  আজ থেকেই প্রকৃত গণতন্ত্রের নতুন যাত্রা  : সংসদে প্রধানমন্ত্রী

সাংস্কৃতিক পরিবেশনায় শুরু, আমিরের  বক্তব্যে শেষ জামায়াতের জাতীয় সমাবেশ

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ১১:৫৩:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ১১:৫৩:৩১ পূর্বাহ্ন
সাংস্কৃতিক পরিবেশনায় শুরু, আমিরের  বক্তব্যে শেষ জামায়াতের জাতীয় সমাবেশ
ঢাকা, ১৯ জুলাই :রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশ শুরু হয় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। আনুষ্ঠানিক কার্যক্রম দুপুর ২টায় শুরু হলেও সকাল থেকেই রাজধানীমুখী মানুষের ঢল নামে। এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে  সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। লাখো নেতাকর্মীর উপস্থিতিতে এই সমাবেশে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ‘জুলাই গণঅভ্যুত্থানে’ শহিদ পরিবারের সদস্যরাও। 
সমাবেশের সমাপনী বক্তব্য দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “আগামীর বাংলাদেশ কেমন হবে? আমি বলব, আরেকটা লড়াই হবে ইনশাআল্লাহ—একটা লড়াই হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা দুর্নীতির বিরুদ্ধে।” তিনি আরও বলেন, “বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি হবে না, দুর্নীতি হবে না। চাঁদা আমরা নেব না, চাঁদা আমরা দেব না।”
বক্তব্য দেওয়ার সময় গরমের কারণে জামায়াত আমির অসুস্থ হয়ে দুইবার পড়ে যান। প্রথমে বক্তব্য শুরুর সময় মাথা থেকে টুপি খুলে নেন এবং কয়েক মিনিটের মধ্যেই মঞ্চে পড়ে যান। নেতাকর্মীরা তাকে ধরে শুইয়ে দেন। কিছু সময় বিশ্রামের পর আবার বক্তব্য শুরু করলেও দ্বিতীয়বারের মতো তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে নেতারা তাকে চেয়ারে বসিয়ে দেন এবং তিনি বসে থেকেই বক্তব্য শেষ করেন।
জীবন থাকাকালে দেশের জন্য কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, “আমার দুর্ভাগ্য, আমি আন্দোলনে শহিদ হতে পারিনি। আগামীতে যে আন্দোলন হবে, আল্লাহ যেন সেখানে আমাকে শহিদ হিসেবে কবুল করেন।”
তিনি আরও মন্তব্য করেন, “এখন থেকে বাংলাদেশে পুরোনো কোনো কিছুই থাকবে না। পুরোনো বস্তা পচা জিনিস যদি এই দেশে থাকে, তাহলে কেন এত লোক জীবন দিল?”
জামায়াতের এই সমাবেশ সাত দফা দাবির ভিত্তিতে অনুষ্ঠিত হয়। রাজনৈতিক পুনর্বাসন, সভা-সমাবেশের স্বাধীনতা ও বিচারিক নিপীড়নের অবসানসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয় নেতাদের বক্তব্যে। জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক পর্ব শেষ হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ

বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ