আমেরিকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

মিশিগানে জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে কৃতজ্ঞতা ও স্মৃতিচারণ

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ১২:০২:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ১২:০২:০৭ অপরাহ্ন
মিশিগানে জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে কৃতজ্ঞতা ও স্মৃতিচারণ
ওয়ারেন, ১৯ জুলাই : যুক্তরাষ্ট্রের মিশিগানে ২০২৪ সালের ঐতিহাসিক ১৮ জুলাইয়ের প্রতিবাদ সমাবেশের বর্ষপূর্তি উপলক্ষে এক স্মৃতিচারণ ও কৃতজ্ঞতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জুলাই আন্দোলনের অনলাইন ও অফলাইন অগ্রসৈনিকরা, যারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রবাসেও প্রতিরোধের কণ্ঠস্বর হয়েছিলেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় ওয়ারেন সিটির একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত হয় এই অনুষ্ঠান। ১৮ জুলাইয়ের ঐতিহাসিক প্রতিবাদ সমাবেশের প্রধান সমন্বয়ক দেলোয়ার আনসারের সঞ্চালনায় আয়োজিত সভাটি শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। অনুষ্ঠানে অংশ নেওয়া বক্তারা স্মরণ করেন ২০২৪ সালের উত্তাল সেই সময়ের দিনগুলো, যখন বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপর বর্বর হামলার প্রতিবাদে প্রবাসী বাংলাদেশিরা প্রথমবারের মতো মিশিগানে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে এসেছিলেন।
অনুষ্ঠানে বক্তাগণ বলেন, ১৮ জুলাই ২০২৪ ছিল শুধু একটি তারিখ নয়—এটি ছিল প্রবাস থেকে দেশের জন্য ভালোবাসা ও দায়িত্ববোধের এক অনন্য বহিঃপ্রকাশ। সেই আন্দোলনের প্রথম দিন থেকেই যাঁরা সামাজিক যোগাযোগমাধ্যম ও মাঠ পর্যায়ে সক্রিয় ছিলেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
স্মৃতিচারণে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির গুরুত্বপূর্ণ সদস্যবৃন্দ—জাহিদুল ইসলাম মারুফ, মহিবুল হাসান চৌধুরী, মুন্নি রহমান, আজমল হোসেন, মাহির ফয়সল, তানভীর চৌধুরী, মোজাদ্দেদ সানি, জামিল আহমেদ, ইয়াহিয়া রহমান, জাবেদ খান, সাদিক সিদ্দিক, আলবি চৌধুরী, শাহনেওয়াজ চৌধুরী, আখতার হোসেন ও সাফওয়ান আহমেদ। তাঁদের উপস্থিতি ও অভিজ্ঞতা অনুষ্ঠানে নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে উঠেছিল।
প্রসঙ্গত, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নের প্রতিবাদে মিশিগানের প্রবাসীরা ঐতিহাসিক ১৮ জুলাই প্রথম প্রতিবাদ সমাবেশ আয়োজন করেন। সেই ধারাবাহিকতায় মিশিগানে আরও পাঁচ-ছয়টি সমাবেশ অনুষ্ঠিত হয়। সবশেষে ৫ আগস্ট অনুষ্ঠিত বিজয় র‍্যালিতে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল প্রবাসী বাংলাদেশিদের গণজাগরণ ও সংহতির এক অসাধারণ দৃষ্টান্ত।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ