আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে

রাধাকৃষ্ণ টেম্পলের সভায় নির্বাচনী বার্তা ও জন্মাষ্টমী উদযাপনের ঘোষণা

  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০২:৩৭:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ১২:১৬:১৪ পূর্বাহ্ন
রাধাকৃষ্ণ টেম্পলের সভায় নির্বাচনী বার্তা ও জন্মাষ্টমী উদযাপনের ঘোষণা
হ্যামট্রাম্যাক, ২০ জুলাই : রাধাকৃষ্ণ টেম্পলের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা গতকাল (শনিবার) মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। শহরের কনান্ট রোডে অবস্থিত মন্দির চত্বরে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন কার্যনির্বাহী কমিটির সভাপতি অতুল দস্তিদার। সভা পরিচালনা করেন কমিটির সেক্রেটারি জিতেশ আচার্য্য।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্যামট্রাম্যাক সিটি নির্বাচনে মেয়র প্রার্থী মুহিত মাহমুদ, কাউন্সিলর প্রার্থী আবু মুসা এবং রেজাউল করিম চৌধুরী।
তারা বলেন, “আমরা আপনাদের সুখ-দুঃখের সঙ্গী হতে চাই। প্রবাসী বাংলাদেশিদের ন্যায্য সেবা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।” পাশাপাশি, ভবিষ্যতে শহরের উন্নয়নের জন্য সম্ভাব্য কর্মপরিকল্পনার বিস্তারিত রূপরেখাও তারা তুলে ধরেন।

সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন অমূল্য চৌধুরী, সুভাষ দাস, হিমেল দাশ, বিপ্লব চন্দ্র রায়, বিকাশ দেবনাথ, বিপ্লব দেবনাথ, পরেশ চন্দ্র নাথ, বাবুল পাল, দেবব্রত দাস রাহুল, কানন চন্দ্র পাল, অমলেশ পুরকায়স্থ, চিন্ময় আচার্য্য, রিঙ্কু ধর, অমল আচার্য্য প্রমুখ।
সভায় জানানো হয়, আগামী ১৬ আগস্ট কেক কেটে দুদিনব্যাপী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন শুরু হবে। ওই দিন বিকেল ৬টায় মন্দির থেকে একটি র‍্যালি বের করা হবে, পাশাপাশি থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রসাদ বিতরণ। পরদিন জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠিত হবে দিনব্যাপী (উদয়-অস্ত) কীর্তন অনুষ্ঠান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন

মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন