আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত

তুরাব হত্যার বিচার চেয়ে সিলেটে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৩:০৪:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৩:০৪:২৯ পূর্বাহ্ন
তুরাব হত্যার বিচার চেয়ে সিলেটে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ
সিলেট, ২০ জুলাই : পুলিশের গুলিতে নিহত প্রথম শহিদ সাংবাদিক এটিএম তুরাবের শাহাদাতবার্ষিকীতে সাংবাদিক নেতারা বলেছেন, “তুরাবের বুক ঝাঁজরা হয়নি, হয়েছে আমাদের বুক।” শনিবার (১৯ জুলাই)  বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত এক সাংবাদিক সমাবেশে বক্তারা এ কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত তুরাবের স্মরণে এ আয়োজন করে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগ ।
সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাজমুল কবীর পাবেল, পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক আশকার ইবনে আমীন লস্কর রাব্বী।
এসময় বক্তারা বলেন, “তুরাবকে ৯৮টি গুলি করা হয়েছিল। এতে শুধু তার বুক ঝাঁজরা হয়নি, হয়েছে আমাদের বুক। বিচারহীনতার সংস্কৃতি চলতে দেওয়া যাবে না। দ্রুত সময়ের মধ্যে তুরাব হত্যাকারীদের বিচার করতে হবে। যদি বিচারের বিলম্ব হয়ে তাহলে সিলেটের সাংবাদিকরা ঐক্যবদ্ধ আন্দোলনে নামতে বাধ্য হবে।
এসময় বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদের সম্পাদক মুক্তাবিস উন-নুর, সিলেট প্রেসক্লাবের সভাপতি সভাপতি ইকবাল সিদ্দিকী, দৈনিক সিলেট মিররের সম্পাদক আহমেদ নুর, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মো: মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, দৈনিক আমার দেশ’র ব্যুরো প্রধান খালেদ আহমদ, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান শাহ দিদারুল আলম চৌধুরী নবেল, দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার, দৈনিক সিলেট বানীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, দৈনিক প্রভাতবেলার সম্পাদক কবির আহমদ সুহেল, ইমজার সভাপতি আশরাফুল কবির, সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিটু, সিনিয়র সাংবাদিক আব্দুল মালিক জাকা, কামকামুর রাজ্জাক রুনু, দৈনিক সংগ্রাম’র ব্যুরো প্রধান কবির আহমদ, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) সিলেট প্রতিনিধি শুয়াবুল ইসলাম, দৈনিক কালবেলার ব্যুরো প্রধান মিটু দাশ জয়, নিউ ন্যাশনের সিলেট ব্যুরো শফিক আহমদ শফি, চৌধুরী জিলন আহমদ, আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সিনিয়র সাংবাদিক ফারুক আহমদ, ফয়সল আলম, সুটন সিংহ, বাংলাদেশ বেতারের প্রতিনিধি ফারুক আহমদ, এখন টিভির ব্যুরো প্রধান গোলাজার আহমেদ, ডিবিসি নিউজ’র ব্যুরো প্রধান প্রত্তুস তালুকদার, যমুনার টিভির প্রতিনিধি নাবিল হোসেন, দৈনিক শ্যামল সিলেটের রির্পোটার আতিক আহমদ নগরী, দৈনিক খবরের সিলেট প্রতিনিধি সাকিলা ববি, ইনডিপেনন্ডেন টিভির প্রতিনিধি রানা মজুমদার বাপ্পি, মালটিমিডিয়ার জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট’র আহ্বায়ক মাসুদ আহমদ রনি, বার্তা টুয়েন্টি ফোর সিলেট প্রতিনিধি মসাহিদ আহমদ সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
সমাবেশে স্বাগত বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। এছাড়া, ১৯ জুলাই এর ঘটনার বর্ণনা দেন দৈনিক মানজমিনের ফটো সাংবাদিক মাহমুদ হোসেন। এসময় শতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন