আমেরিকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত মেট্রো ডেট্রয়েটে উচ্চ বাতাসের সতর্কতা যুক্তরাষ্ট্রের দূষিত স্থানের তালিকায় অ্যান আরবারের সাবেক কারখানা

শহীদ তুরাব হত্যার বিচার দ্রুত নিশ্চিত করুন : কয়েস লোদী

  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৩:১০:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৩:১০:৫৫ পূর্বাহ্ন
শহীদ তুরাব হত্যার বিচার দ্রুত নিশ্চিত করুন : কয়েস লোদী
সিলেট, ২০ জুলাই :  সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) ও দৈনিক শুভ প্রতিদিন এর সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর পূর্বে শহীদ তুরাব হত্যার বিচার নিশ্চিত করতে হবে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দেশের জন্য প্রাণ দিয়েছেন তুরাব। তুরাব নিজের জীবন দেশের জন্য উৎসর্গ করেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য  এখনো পর্যন্ত তুরাব হত্যার বিচার হয়নি। তিনি বলেন, তুরাবের দ্বিতীয় মৃত্যু বার্ষিকীর পূর্বে তুরাব হত্যায় জড়িতদের বিরুদ্ধে যেনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়।বিচার যেন নিশ্চিত করা হয়। শনিবার (১৯ জুলাই) সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে  শহীদ সাংবাদিক এটিএম তুরাব-এর প্রথম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। 
তিনি আরো বলেন,  গত দেড় দশক অনেক মানুষ ফ্যাসিস্ট সরকারের রোষানলের স্বীকার হয়েছেন। এমনও হয়েছে যারা জুলাই বিপ্লবে আন্দোলন করেছেন তারা ঠিকমতো চিকিৎসা পর্যন্ত পান নি।ফ্যাসিবাদী  সরকার চিকিৎসা না করার জন্য নির্দেশ দিয়েছিল। তুরাব হত্যার ১বছর হয়ে গেছে কিন্তু এখনো বিচার হয়নি। আমি তুরাবের রুহের আত্মার মাগফেরাত কামনা করি। এবং হত্যাকারীদের বিচার চাই।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদারের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  সিলেট জেলা মহিলা দলের সভাপতি (ভারপ্রাপ্ত) তাহসিন শারমিন তামান্না, সিলেট জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা রহমান দিনা। 
এসময় আরো বক্তব্য রাখেন, ক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল মুহিত দিদার, সহ সভাপতি জহিরুল ইসলাম মিশু, সহ সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. কামাল আহমদ, কার্যকরী কমিটির সদস্য মো. আব্দুল হাছিব ও দৈনিক  ভোরের ডাকের সিলেট প্রতিনিধি এম এ হান্নান। 
এসময় উপস্থিত ছিলেন, বার্তা ২৪ এর সিলেট প্রতিনিধি মো. মোশাহিদ আলী,ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি ডি এইচ মান্না, ঢাকা প্রতিদিনের  মো. ইব্রাহিম খান রনি, দেশ টিভির ক্যমেরা পার্সন মো. সুহেল মিয়া, বাংলা টিভির মো, ফারুক মিয়া ফারুক,আজকালের খবরের আহমেদ পাবেল, সিলেট প্রতিদিনের মোহাম্মদ জাকির আহমদ,টাইম বাংলা নিউজের নাহিদ আহমদ, মাহমুদ হোসেন, কায়সান মাহমুদ আকবরী প্রমুখ।
মাহফিলের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ ও দোয়া পরিচালনা করেন আজকের সিলেটের  শাহিদ আহমদ হাতিমী।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুকুরকে নির্যাতনের অভিযোগে সেন্ট ক্লেয়ার শোরসের বাসিন্দা অভিযুক্ত

কুকুরকে নির্যাতনের অভিযোগে সেন্ট ক্লেয়ার শোরসের বাসিন্দা অভিযুক্ত