আমেরিকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুলির শব্দ শনাক্ত করল শটস্পটার, ঘটনাস্থলে মিলল এক নিহতের মরদেহ প্রবেশনের শর্ত ভঙ্গের অভিযোগে ফের বিপাকে ফেডারেল বিচারক লুডিংটন জেট স্ট্রিমের খেলায় বদলে যাচ্ছে মিশিগানের গ্রীষ্ম সেরা যৌনসঙ্গী প্রশ্নে কেনেডি জুনিয়রের নাম নিলেন ম্যাডোনা ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে  ভিসা সেবায় নতুন গতি ফ্রেজারে পুলিশ গুলিতে কিশোর  নিহত, প্রশাসনিক ছুটিতে কর্মকর্তা মনরো টাউনশিপে গাছ কাটার সময় শ্রমিক নিহত ওয়ারেন সিটি প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল আদালতে চার্চের মামলা এক মাসে দুই পূর্ণিমা, আজ  আকাশে উঠছে ‘ব্লু মুন’  উত্তর মিশিগানে দাবানল সতর্কতা, এক এলাকা থেকে বাসিন্দা সরানো শুরু অটোপাইলট মোডে চলা টেসলা পুকুরে পড়ে, চালকের মৃত্যু মেডিকেল রিপোর্টে ‘চমৎকার  স্বাস্থ্যের’ অধিকারী ট্রাম্প শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের  ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ লিভোনিয়ায় ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার হেজেল পার্কে ‘আফটার-প্রম’ পার্টিতে গুলিবর্ষণ : নিহত ১, আহত তরুণী; আটক ১ স্টেট নির্বাচন ঘিরে প্রার্থীদের পক্ষে অবস্থান স্পষ্ট করল এমআইবিএডিসি ‘মানুষে বিনিয়োগেই টেকসই উন্নয়ন সম্ভব’- মেয়র শেফিল্ড প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ‘না’ বলেও  পুরো দরজা বন্ধ করলেন না হুইটমার ব্রাইটন টাউনশিপে শিশু অপহরণ চেষ্টার ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

মিশিগানের রাস্তায় জগন্নাথের রথ : ভক্তিতে ভাসলো শহর

  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০১:৫০:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০১:৫০:৫৫ পূর্বাহ্ন
মিশিগানের রাস্তায় জগন্নাথের রথ : ভক্তিতে ভাসলো শহর
নোভি, ২০ জুলাই : ইসকন ডেট্রয়েটের আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সাংস্কৃতিক উচ্ছ্বাসে নোভি শহরে অনুষ্ঠিত হলো বার্ষিক রথযাত্রা উৎসব। শহরের সিভিক সেন্টার থেকে ফুয়ের্স্ট পার্ক পর্যন্ত আয়োজিত বর্ণাঢ্য এই শোভাযাত্রায় অংশ নেন  হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী। উৎসব শুরু হয় সকাল ১১টায় এবং চলে বিকেল ৫টা পর্যন্ত।
দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় শোভাযাত্রা। উৎসবের মূল আকর্ষণ ছিল বিশালাকৃতির ৪০ ফুট উঁচু রথ, যাতে অধিষ্ঠিত ছিলেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। ঐতিহ্যবাহী রীতিতে ভক্তরা রথের দড়ি টেনে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। শোভাযাত্রার এক পর্যায়ে হেলিকপ্টার থেকে রথের ওপর পুষ্পবৃষ্টি করা হয়, যা উপস্থিত দর্শকদের জন্য ছিল এক বিশেষ চমক। সনাতন ধর্মীয় এই আচার, ভক্তদের মধ্যে সৃষ্টি করে এক অনন্য আধ্যাত্মিক আবহ ও ঐতিহ্যের ছোঁয়া।

উৎসবস্থলে দুটি পৃথক মঞ্চে পরিবেশিত হয় শাস্ত্রীয় সঙ্গীত, কীর্তন, নাট্য পরিবেশনা ও নৃত্য। স্থানীয় শিল্পীরা ছাড়াও বিভিন্ন বয়সী তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন এই পরিবেশনায়। ইসকনের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয়, যা বিপুল জনপ্রিয়তা পায় উপস্থিত জনতার মধ্যে। মেলার অংশ হিসেবে প্রায় ২০টি স্টলে প্রদর্শিত হয় ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক, গয়না, হেনা ট্যাটু, খাদ্যপণ্য ও হস্তশিল্প। শিশুদের জন্য ছিল মুখ আঁকা, কারুশিল্প কর্মশালা ও পারিবারিক যোগ সেশন। এছাড়া আয়োজন করা হয় সংস্কৃতিক ওয়ার্কশপও।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোভি শহরের মেয়র জাস্টিন ফিশার। তিনি উৎসবে স্বাগত ভাষণে বলেন, এই উৎসব নোভির বৈচিত্র্যময় সংস্কৃতির প্রতিচ্ছবি, যা শান্তি, ভ্রাতৃত্ব এবং পারস্পরিক সহাবস্থানের অনন্য বার্তা বহন করে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ইসকন ডেট্রয়েটের রথযাত্রা উৎসব মিশিগানের দীর্ঘতম ও বৃহত্তম উৎসবগুলোর একটি, যা টানা চার দশকেরও বেশি সময় ধরে উদ্‌যাপিত হয়ে আসছে। নোভির মানুষের কাছে এটি এখন এক প্রিয় বার্ষিক মিলনমেলায় পরিণত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে শেপার একাডেমির পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

আটলান্টিক সিটিতে শেপার একাডেমির পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত