আমেরিকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত মেট্রো ডেট্রয়েটে উচ্চ বাতাসের সতর্কতা যুক্তরাষ্ট্রের দূষিত স্থানের তালিকায় অ্যান আরবারের সাবেক কারখানা ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে গুলিতে এক ব্যক্তির মৃত্যু, তদন্তে পুলিশ পিকচার্ড রকস ভাঙচুরে চারজনকে জরিমানা ও পার্কে প্রবেশ নিষিদ্ধ রোমুলাসে ইভি চার্জিং হাব নির্মাণের পরিকল্পনা টেসলার ত্রয়োদশ সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল

বঙ্গবন্ধুর সমাধিতে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের শ্রদ্ধাঞ্জলি অর্পণ  

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৩ ১০:১৫:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৩ ১০:১৫:৪৯ পূর্বাহ্ন
বঙ্গবন্ধুর সমাধিতে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের শ্রদ্ধাঞ্জলি অর্পণ  
সিলেট, ১৯ মে : দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছেন। তিনি আজ শুক্রবার সকাল সাড়ে ৯ টায় বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পস্তবক অর্পণ করেন। পরে তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদ সদস্য এবং ১৯৭৫ এর ১৫ আগস্ট এর মর্মান্তিক হত্যাযজ্ঞের শহিদদের আত্মার মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মোঃ আবু সালেহ ও গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ গোলাম কবির। মোনাজাত পরিচালনা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা নওয়াব আলী।
প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক শ্রদ্ধা নিবেদন শেষে সমাধি কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এ সময় তিনি বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু সমগ্র মানবতার সম্পদ। সেই সম্পদকে যারা সপরিবার হত্যা করেছে তারা নিঃসন্দেহে মানবতার শত্রু। সমগ্র জাতি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বেঁচে আছে এবং সকল মানবতাবিরোধী ও অগণতান্ত্রিক প্রতিকূলতাকে নিরন্তর প্রতিহত করছে। বঙ্গবন্ধুর আদর্শের প্রতিষ্ঠাই এ দেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক মুক্তি এনে দিতে পারে।”
পরে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বঙ্গবন্ধুর জন্মস্থান, বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত শৈশবের স্মৃতি ঘেরা পৈত্রিক বাড়ী, জাদুঘর, লাইব্রেরি ও প্রদর্শনীকেন্দ্র ঘুরে দেখেন।
সকাল ৮ টায় গোপালগঞ্জ সার্কিট হাউসে পৌঁছলে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর  প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হককে স্বাগত জানান গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ গোলাম কবির।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
কুকুর নির্যাতনের অভিযোগে ইস্টপয়েন্টের তরুণী বিচারের মুখোমুখি

কুকুর নির্যাতনের অভিযোগে ইস্টপয়েন্টের তরুণী বিচারের মুখোমুখি