আমেরিকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রেমিকাকে হত্যার দায়ে বেলভিলের ব্যক্তির ৪২ বছরের কারাদণ্ড ডেট্রয়েটের সাবেক সহকারী অধ্যক্ষ যৌন অপরাধে দণ্ডিত ফেডারেল মার্শালের ছদ্মবেশে হোটেলে  ডাকাতি, গ্রেপ্তার ডেট্রয়েটের ব্যক্তি এশিয়া থেকে মিশিগানে ‘স্টিংক বাগ’, শীত এলেই  ঘরে ঢুকতে চায় খামারে ওয়াগন উল্টে অ্যামিশ কিশোরের মৃত্যু কোভিড ঋণ জালিয়াতি : ফার্মিংটন হিলসের ব্যক্তির দোষ স্বীকার রাজধানীতে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ মিশিগানে ৬৪৩ কর্মীর চাকরি  যাচ্ছে, বড় ছাঁটাই দুই প্রতিষ্ঠানে রেনেসাঁ সেন্টার নিয়ে ডেট্রয়েটে গণশুনানি, টাওয়ার ভাঙার বিরোধিতা বার্গার কিংয়ে সহকর্মীর মুখে  কামড়, গ্রেপ্তার মিশিগান কর্মী গ্যাস লিকের ঘটনায় বন্ধ ১২ মাইল রোড পুনরায় চালু ওয়ারেনে মেয়ের গাড়ির ধাক্কায় বাবার মৃত্যু, তদন্ত চলছে প্রকৌশল ও প্রযুক্তির সেতুবন্ধনে ডেট্রয়েটে আবিয়ার সম্মেলন ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে

উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তে প্রাণ গেল ২৫ শিশুর : নিহত ২৭, আহত ৭৮

  • আপলোড সময় : ২২-০৭-২০২৫ ১২:৫২:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৫ ১২:৫২:৩৩ পূর্বাহ্ন
উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তে প্রাণ গেল ২৫ শিশুর : নিহত ২৭, আহত ৭৮
ঢাকা, ২২ জুলাই : রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হৃদয়বিদারক এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ২৭ জন, যাদের মধ্যে ২৫ জনই শিশু। বাকি দুজন হলেন পাইলট তৌকির ইসলাম এবং শিক্ষক মাহরীন চৌধুরী। মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।
তিনি জানান, দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন অন্তত ৭৮ জন। তাদের মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন ৪২ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ২৮ জন এবং ঢাকা মেডিকেল কলেজ ও ইউনাইটেড হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে রয়েছেন আরও কয়েকজন।
ডা. সায়েদুর রহমান জানান, বার্ন ইনস্টিটিউটে ভর্তি পাঁচজন রোগীর অবস্থা আশঙ্কাজনক, যাদের মধ্যে দুইজনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। আহতদের চিকিৎসায় সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সঙ্গে পূর্বস্বাক্ষরিত সমঝোতা স্মারকের ভিত্তিতে কারিগরি সহায়তা চেয়ে অনুরোধ পাঠানো হয়েছে। বাংলাদেশের হাইকমিশনার বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন এবং রোগীদের চিকিৎসা সংক্রান্ত তথ্যাদি সংশ্লিষ্ট হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে।
এ পর্যন্ত ২১ জনের মরদেহ শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে ১০ জন জাতীয় বার্ন ইনস্টিটিউট, ৮ জন সিএমএইচ, একজন ঢাকা মেডিকেল কলেজ এবং একজন ইউনাইটেড হাসপাতাল থেকে হস্তান্তর করা হয়েছে। এখনও ৬টি মরদেহের পরিচয় শনাক্ত হয়নি; এদের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার কাজ চলছে।
রক্তদাতাদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, “বর্তমানে ১০০ জনেরও কম রক্তদাতা প্রয়োজন। তাই বিশেষ করে নেগেটিভ গ্রুপের রক্তদাতাদের আহ্বান জানানো হচ্ছে, অন্যরা অনুগ্রহ করে ভিড় করবেন না।”
সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে ভর্তি থাকা ব্যক্তিদের নামের তালিকা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। স্বজনদের উদ্দেশে তিনি বলেন, “অনুগ্রহ করে তালিকা দেখে জেনে নেওয়ার চেষ্টা করুন কোন হাসপাতালে আপনার প্রিয়জন রয়েছেন।”
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটের বন্যা-জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

সিলেটের বন্যা-জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী