আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন

উত্তরার স্কুলে বিমান বিধ্বস্ত : প্রাণ গেল ২৭ জনের, চলছে রাষ্ট্রীয় শোক

  • আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০১:০০:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০১:০০:২১ পূর্বাহ্ন
উত্তরার স্কুলে বিমান বিধ্বস্ত : প্রাণ গেল ২৭ জনের, চলছে রাষ্ট্রীয় শোক
ঢাকা, ২২ জুলাই : রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২৭ জনের মৃত্যু এবং বহু মানুষের আহত হওয়ার ঘটনায় আজ মঙ্গলবার (২২ জুলাই) দেশব্যাপী একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত জানানো হয়। এরপর রাতেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, “বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিদ্যালয়ের ভবনে বিধ্বস্ত হয়ে কোমলমতি শিশুদের মৃত্যু এবং বহু মানুষের আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার গভীরভাবে শোকাহত। এ ঘটনায় মঙ্গলবার সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।”
রাষ্ট্রীয় শোক উপলক্ষে মঙ্গলবার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সব শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। একইসঙ্গে দেশের সব ধর্মীয় উপাসনালয়ে নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। বিস্ফোরণ এবং আগুনে ক্লাসে থাকা বহু শিক্ষার্থী হতাহত হন। এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, যাদের মধ্যে ২৫ জনই শিশু। আহত অবস্থায় ৭৮ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর