আমেরিকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে অভিবাসন অভিযানে গাড়ি দুর্ঘটনা, আহত সন্দেহভাজন ভালোবাসা ও সমতার বার্তায় রঙিন ডেট্রয়েট প্রাইড প্যারেড শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড মিশিগানের নারী কারাগারে এক  মাসেরও কম সময়ে তৃতীয় বন্দির মৃত্যু চট্টগ্রামে মন্দির ইস্যুতে ইসকন ও স্থানীয় হিন্দুদের মধ্যে সংঘর্ষ হার্ট প্লাজায় দুই দিনের ‘মোটর সিটি  প্রাইড’, উৎসবমুখর ডেট্রয়েট গ্র্যান্ড র‍্যাপিডসে ১০ হাজার ভক্তের সামনে হাজির হচ্ছেন লেখিকা ক্রিস্টিন হানা ডেট্রয়েটে টানা ১১ বছর ধরে বাড়ছে বাড়ির দাম হেনরি ফোর্ড হেলথে লকডাউন, অস্ত্রসহ হুমকিদাতা আটক ডেট্রয়েট ফ্রিওয়েতে পাংচার গাড়ির পাশে দাঁড়ানো ব্যক্তিকে ধাক্কা রাজ্যের কর নীতিতে আপত্তি জানাল স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল গুলির শব্দ শনাক্ত করল শটস্পটার, ঘটনাস্থলে মিলল এক নিহতের মরদেহ প্রবেশনের শর্ত ভঙ্গের অভিযোগে ফের বিপাকে ফেডারেল বিচারক লুডিংটন জেট স্ট্রিমের খেলায় বদলে যাচ্ছে মিশিগানের গ্রীষ্ম সেরা যৌনসঙ্গী প্রশ্নে কেনেডি জুনিয়রের নাম নিলেন ম্যাডোনা ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে  ভিসা সেবায় নতুন গতি ফ্রেজারে পুলিশ গুলিতে কিশোর  নিহত, প্রশাসনিক ছুটিতে কর্মকর্তা মনরো টাউনশিপে গাছ কাটার সময় শ্রমিক নিহত ওয়ারেন সিটি প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল আদালতে চার্চের মামলা এক মাসে দুই পূর্ণিমা, আজ  আকাশে উঠছে ‘ব্লু মুন’ 
হ্যামট্রাম্যাকে তিনদিনব্যাপী বাংলা টাউন মেলা শুরু ৮ আগস্ট

গানে গানে প্রাণ পাবে প্রবাস, আসছেন নগর বাউল জেমস

  • আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০৩:২৬:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০২:২৪:৩৮ অপরাহ্ন
গানে গানে প্রাণ পাবে প্রবাস, আসছেন নগর বাউল জেমস
হ্যামট্রাম্যাক, ২২ জুলাই : বাংলাদেশি সংস্কৃতির রঙে রঙিন হয়ে উঠতে চলেছে মিশিগানের হ্যামট্রাম্যাক শহর। আগামী ৮ আগস্ট থেকে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত তিনদিনব্যাপী বাংলা টাউন মেলা ২০২৫। জোসেফ ক্যাম্প সড়কে আয়োজিত এই উৎসব চলবে প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত।
মেলায় সংগীতপ্রেমীদের জন্য প্রধান আকর্ষণ হয়ে থাকছেন কিংবদন্তি রকস্টার নগর বাউল জেমস। এছাড়াও মঞ্চ মাতাবেন দেশ ও প্রবাসের বিভিন্ন জনপ্রিয় শিল্পীবৃন্দ, যাঁরা আধুনিক গান, লোকসংগীত ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দর্শকদের মন জয় করবেন।
ফেস্টিভাল শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। মেলা প্রাঙ্গণজুড়ে বাংলাদেশি ঐতিহ্য ও সংস্কৃতির ছোঁয়া থাকবে সর্বব্যাপী। মুখরোচক দেশীয় খাবার ও স্ন্যাকসের স্টল, কুটির শিল্প ও হস্তশিল্প পণ্যের দোকান, পোশাক, প্রসাধনীসহ বিভিন্ন ধরনের দেশীয় সামগ্রী দর্শকদের কাছে পৌঁছে দেবে প্রবাসের ঘ্রাণ।
উৎসবের মূল পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন এমএনএস হোম লোনের কর্ণধার নাসির সবুজ। তার আন্তরিক উদ্যোগে এই আয়োজন প্রবাসে বাংলাদেশিদের জন্য এক মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে। বাংলাদেশি সংস্কৃতি ও প্রবাসীদের ঐক্যকে আরও সুদৃঢ় করতে এবারের ফেস্টিভালও হয়ে উঠবে এক মহাসংযোগের প্ল্যাটফর্ম, এমনটাই প্রত্যাশা করছেন আয়োজকরা।
বাংলা টাউন মেলায় অংশগ্রহণের জন্য স্টল বুকিং চলছে। আগ্রহী উদ্যোক্তাগণ নিচের নম্বরগুলোতে যোগাযোগ করতে পারেন:
শুভ কামাল : ৯২৯-২৪৭-০৯৩৬
ইভান : ২০৩-৫৮৭-০৫৭৭
তানভীর : ৫৮৬-৬৬৩-৬৩৭৯
নাহিল : ৫৮৬-৩৫৪-০৭৬২
বকুল : ৩১৩-৩৭৭-৩৩৩১
পারভেজ : ৩৪৭-৪৫৯-৫৯৮২
হিমেল : ৩৪৭-৪৮৪-৪৯০২

মেলা সফলে গঠিত হলো প্রস্তুতি কমিটি ও উপদেষ্টা পরিষদ
আসন্ন বাংলা টাউন মেলা ২০২৫-কে সুন্দর, সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ইতিমধ্যেই একটি শক্তিশালী আয়োজক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—
আহ্বায়ক: বকুল তালুকদার।
যুগ্ম আহ্বায়ক: সালেহ আহমদ বাদল, শুভ কামাল, নাজমুল হোসেন শোভন, ফয়সল আহমদ মুন্না।
সদস্য সচিব: রুম্মান আহমদ ইভান।
যুগ্ম সচিব: মাহফুজ আহমদ শাহিন, হিমেল দাস এবং শাহেল আহমদ।
প্রচার সম্পাদক: পারভেজ আহমদ।
সহ-প্রচার সম্পাদক: আরিফ আরমান জিসান।

সদস্যবৃন্দ:
তানভীর আহমদ চৌধুরী, আব্দুল্লাহ আল মান্না, ফারুক মিয়া, আমিনুল ইসলাম তুষার, কামরুল হাসান, সোহেল আহমদ, জাহাঙ্গীর হোসেন, তাজুল ইসলাম সাজু, তাজুল ইসলাম, আহমেদ সেবুল, আফসার আহমদ, খাজা আফজাল হোসেন, মাহবুবুর রহমান নাহিল, এ জে আনোয়ার, রেজাউল হাসান, ফরহাদ আহমদ, রাজ রহমান, ফয়জুল ইসলাম, শিমুল দত্ত, জাবের চৌধুরী, সুবিন, আফজাল হোসেন, খোকন খান, শাহরিয়ার হোসেন, হাসিন আহমদ, মাহবুব হোসেন, ইমতিয়াজ আহমদ, জামিল আহমদ, মোশারফ হোসেন, কাজি ইসলাম, সুলতান আহমদ, সাফাত আহমেদ, শামসুল আলম মামুন, তোফায়েল হোসাইন, আলী চৌধুরী, মিথুন সূত্রধর, আহমেদ আদিল।
কমিটির পাশাপাশি একটি অভিজ্ঞ উপদেষ্টামণ্ডলী গঠন করা হয়েছে, যাঁরা সার্বিক দিকনির্দেশনা দিয়ে উৎসব আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন:
আকিকুল হক শামীম, আব্দুল মুহিত মুক্তা, লিয়াকত আলী, সিরাজুল ইসলাম শিরুল, শাহাব উদ্দিন, কিবরিয়া লস্কর, আব্বাস উদ্দিন মিয়া, জাফর আহমদ মালিক এবং শামছুল হুদা পাশা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লিভোনিয়ায় বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টার ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার

লিভোনিয়ায় বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টার ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার