আমেরিকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল

অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত ২ উপদেষ্টা ও প্রেস সচিব

  • আপলোড সময় : ২২-০৭-২০২৫ ১১:৪৮:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৫ ১১:৪৮:২৯ পূর্বাহ্ন
অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত ২ উপদেষ্টা ও প্রেস সচিব
ঢাকা, ২২ জুলাই : দীর্ঘ সময় অবরুদ্ধ থাকার পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হতে পেরেছেন দুই উপদেষ্টা, একজন প্রেস সচিব এবং একজন সহকারী প্রেস সচিব। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে তাঁরা কলেজ ভবন ত্যাগ করেন। এ সময় তাঁরা কোনো বক্তব্য দেননি।
অবরুদ্ধদের মধ্যে ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার, প্রেস সচিব শফিকুল আলম এবং একজন সহকারী প্রেস সচিব।
সকাল সাড়ে ১০টার দিকে হায়দার আলী ভবনের দুর্ঘটনাকবলিত স্থান পরিদর্শনে যান উপদেষ্টারা। পরে শিক্ষার্থীরা তাঁদের ঘিরে বিক্ষোভ শুরু করেন। ‘ভুয়া ভুয়া’ স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও শিক্ষার্থীরা উপদেষ্টাদের কলেজ ভবনের ভেতরে অবরুদ্ধ করে রাখেন।
সকাল থেকে কলেজের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নানা স্লোগান দেন—‘বিচার চাই না, সন্তানের লাশ চাই’, ‘সঠিক লাশের হিসাব চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি। তাঁরা ৬ দফা দাবি উত্থাপন করেন, যা পরে সরকার মেনে নিয়েছে বলে জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
দুপুরের পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনতে বিকেল সাড়ে ৩টার দিকে বিপুল সংখ্যক পুলিশ সদস্য কলেজের ভেতরে প্রবেশ করেন এবং উপদেষ্টাদের বের করে আনেন। তবে শিক্ষার্থীদের বাধায় বিকেল সাড়ে ৪টার দিকে উপদেষ্টারা আবার কলেজ ভবনের ভিতরে ফিরে যেতে বাধ্য হন। অবশেষে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রশাসনের সহায়তায় তাঁরা কলেজ ত্যাগ করেন।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের ডিসি মহিদুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়েছে এবং তাঁদেরকে আলোচনার আহ্বান জানানো হয়েছে। আগামীকাল সকাল ১০টায় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, “আজ নানা উসকানির পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু আমরা ধৈর্য ধরে বিষয়গুলো পর্যবেক্ষণ করেছি। কোনো কঠোর অবস্থান না নিয়ে শেষ পর্যন্ত পরিস্থিতি শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।” শেষমেষ উপদেষ্টাদের বের হতে আমরা সহায়তা করেছি এবং তারা গাড়িতে করে চলে গেছেন।’

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির

জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির