আমেরিকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

গুলতি ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার, গার্ডিয়ান ভবন কাণ্ডে দুজন অভিযুক্ত

  • আপলোড সময় : ২২-০৭-২০২৫ ১২:০৮:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৫ ১২:০৮:৪৩ অপরাহ্ন
গুলতি ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার, গার্ডিয়ান ভবন কাণ্ডে দুজন অভিযুক্ত
ডেট্রয়েট, ২২ জুলাই :  শহরের ঐতিহাসিক গার্ডিয়ান ভবনে ভাঙচুরের ঘটনায় দুই ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ গঠন করা হয়েছে। অভিযুক্তরা হলেন হাইল্যান্ড পার্কের ৪৯ বছর বয়সী রামজু ইউনুস এবং মেরিল্যান্ডের ওয়াল্ডর্ফের ৫৭ বছর বয়সী অ্যাঞ্জেলা তাজুয়ান উইলিয়ামস।
ওয়েইন কাউন্টি প্রসিকিউটর অফিস জানায়, ইউনুসকে ১,০০০ থেকে  ২০,০০০ মূল্যের ভবন ধ্বংস, নিষিদ্ধ ব্যক্তির কাছে আগ্নেয়াস্ত্র রাখা, গোপনে অস্ত্র বহন এবং দুটি গুরুতর আগ্নেয়াস্ত্র সংক্রান্ত অপরাধে অভিযুক্ত করে মঙ্গলবার আদালতে হাজির করা হয়েছে। অপরদিকে উইলিয়ামসের বিরুদ্ধেও ভবন ধ্বংসের অভিযোগ আনা হয়েছে।
গত শনিবার ভোর ৪:৪৫ মিনিটে গার্ডিয়ান ভবনের কাঁচের ঘূর্ণায়মান দরজায় গুলতি দিয়ে হামলা চালিয়ে সেখান থেকে পালিয়ে যান অভিযুক্তরা। কেউ আহত না হলেও, সম্পত্তির বড় ধরনের ক্ষতি হয়। এরপর ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং তদন্ত শুরু করে।
পরবর্তীতে, সেদিন সকালেই, ম্যাডিসন স্ট্রিট সংলগ্ন উইথারেল এলাকায় একটি ট্রাফিক স্টপের সময় পুলিশ অভিযুক্তদের গাড়ি চিহ্নিত করে। ইউনুসের কোমরে একটি খালি হোলস্টার দেখতে পায় পুলিশ এবং গাড়ি তল্লাশি করে গুলি ভর্তি একটি হ্যান্ডগান এবং ধাতব গুলি সহ একটি গুলতি উদ্ধার করে।
ডেট্রয়েট পুলিশ বিভাগের জন তথ্য কর্মকর্তা সার্জেন্ট ড্যারন ঝো জানিয়েছেন, তারা এখন খতিয়ে দেখছে যে এই ঘটনা এবং গত সপ্তাহে গার্ডিয়ান ভবনের নিকটস্থ কোলম্যান এ. ইয়ং মিউনিসিপ্যাল সেন্টারে বিবি বন্দুক বা পেলেট বন্দুক থেকে গুলি ছোঁড়ার ঘটনায় কোনও সম্পর্ক আছে কিনা। সেই ঘটনায় সাতটি জানালার ক্ষতি হয়।
পুলিশ জানিয়েছে, যে ধূসর রঙের সেডান গাড়ির খোঁজ তারা করছিলেন, সেটিই ইউনুস ও উইলিয়ামসের গাড়ির বর্ণনার সাথে মিলে গেছে।
মঙ্গলবার পর্যন্ত কোন আসামির পক্ষ থেকে কোনো আইনজীবী নিয়োগ করা হয়নি। তদন্ত অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে আরও অভিযোগ আনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রসিকিউটররা।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ