আমেরিকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা

ওয়েইন স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসে যৌন নির্যাতনের অভিযোগে সন্দেহভাজন গ্রেপ্তার

  • আপলোড সময় : ২২-০৭-২০২৫ ১২:১৯:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৫ ১২:১৯:০২ অপরাহ্ন
ওয়েইন স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসে যৌন নির্যাতনের অভিযোগে সন্দেহভাজন গ্রেপ্তার
ডেট্রয়েট, ২২ জুলাই : ওয়েইন স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসে এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে বিশ্ববিদ্যালয় পুলিশ।
দ্য ডেট্রয়েট নিউজের সঙ্গে শেয়ার করা এক সতর্কতা বার্তা অনুযায়ী, শনিবার রাত ১১টার দিকে ওয়েইন স্টেট ইউনিভার্সিটির অ্যান্থনি ওয়েইন ড্রাইভ অ্যাপার্টমেন্টে এক ছাত্রী তার বাসায় এক পুরুষকে প্রবেশের অনুমতি দেন।"
ঘটনার বিবরণ অনুযায়ী, ভেতরে ঢোকার পর ওই ব্যক্তি ছাত্রীকে প্রলুব্ধ করে বাথরুমে নিয়ে যায় এবং দরজা বন্ধ করতে চেষ্টা করে। এ সময় সে জানায় তার কাছে ছুরি আছে এবং ছাত্রীকে যৌন নির্যাতনের হুমকি দেয়। ছাত্রী প্রতিরোধের চেষ্টা করলে সংঘর্ষ বাধে এবং একপর্যায়ে তাকে শারীরিকভাবে আক্রমণ করা হয়।
তবে সাহসিকতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়ে ছাত্রী শেষ পর্যন্ত তাকে প্রাঙ্গণ ত্যাগে রাজি করাতে সক্ষম হন। সন্দেহভাজনকে পরে ওয়ারেন অ্যাভিনিউয়ের দিকে হেঁটে যেতে দেখা যায়।
কর্তৃপক্ষ জানায়, সোমবার বিকেলে সন্দেহভাজনকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই গ্রেপ্তার করা হয়। তার নাম প্রকাশ না করা হলেও, পুলিশি রেকর্ডে তিনি “জোশুয়া” এবং “ক্লেরেন্স জোস” নাম ব্যবহার করেছেন বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে তার সাথে শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো ধরনের সংযোগ নেই।
ওয়েইন স্টেট ইউনিভার্সিটির মার্কেটিং এবং কমিউনিকেশন বিভাগের সহযোগী পরিচালক বিল রুজ বলেন, “বিশ্ববিদ্যালয় পুলিশ এই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। ক্যাম্পাসের নিরাপত্তা ও অপরাধ প্রতিরোধে আমরা সবসময় সচেতন এবং ছাত্র-শিক্ষক ও কর্মীদের জন্য বিভিন্ন সুরক্ষা ব্যবস্থা ও প্রশিক্ষণ প্রদান করে থাকি।” বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং প্রয়োজনীয় তথ্য থাকলে পুলিশকে সহায়তা করার অনুরোধ জানিয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হঠাৎ ঢাকার পথে প্রধানমন্ত্রী, দেখলেন  নগর ব্যবস্থাপনার বাস্তব চিত্র

হঠাৎ ঢাকার পথে প্রধানমন্ত্রী, দেখলেন  নগর ব্যবস্থাপনার বাস্তব চিত্র