আমেরিকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি 

মাইলস্টোনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না : জামায়াত আমির

  • আপলোড সময় : ২২-০৭-২০২৫ ১২:৪৫:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৫ ১২:৪৫:৪২ অপরাহ্ন
মাইলস্টোনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না : জামায়াত আমির
পাবনা, ২২ জুলাই : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের সংখ্যা আরও বেশি হতে পারে। তিনি বলেন, “২৭ জন নিহত, এটা বিশ্বাস করি না। এর চেয়ে বেশি সংখ্যা হবে।” নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, “আমরা দোয়া করি তারা জান্নাতবাসী হোক। সংগঠন হিসেবে আমরা নিহতদের পরিবার ও আহতদের পাশে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখব—অর্থ, রক্ত, যা যা দরকার, আমাদের সহকর্মীরা দেবে।”
মঙ্গলবার বিকেল ৩টায় পাবনার ঈশ্বরদীর আলহাজ টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াত কর্মী মোস্তাফিজুর রহমান কলমের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শফিকুর রহমান বলেন, “যেখানে দুর্নীতি, সেখানেই প্রতিবাদ হবে। যতদিন দেশের মানুষের মুক্তি না মিলবে, ততদিন লড়াই চলবে। পেছনের জালিম ও সামনের জালিম যতই শক্তিশালী হোক, জামায়াত তার চেয়েও শক্তিশালী হবে। কোনো জালিমকে ভয় করে না জামায়াত।”
তিনি আরও বলেন, “আল-কুরআন মানবজাতির শ্রেষ্ঠ গ্রন্থ। কুরআনের দেখানো পথ ধরেই বাংলাদেশে ইসলাম কায়েম হবে। দুর্নীতির জাল ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়া হবে। দুর্নীতিবাজের অস্তিত্বও দেশে থাকতে দেব না।”
মোস্তাফিজুর রহমান কলমকে স্মরণ করে তিনি বলেন, “ঢাকায় যাওয়ার পথে আমাদের দলের একনিষ্ঠ কর্মী কলম অদেখা কলম আমাদের হাতে দিয়ে গেছেন। তার পরিবারের সব দায়িত্ব জামায়াত নিয়েছে।”
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা লড়াই করতে প্রস্তুত তো? অনিয়ম, দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবেই। আল্লাহ যেন আমাদের দৌড়ের ওপর থেকে দুনিয়ার জীবন শেষ করে শহীদ হিসেবে কবুল করেন।”
ডা. শফিকুর রহমান তার সফরের শুরুতে খুলনার দাকোপে গিয়ে দলীয় আমির আবু সাঈদের কবর জিয়ারত করেন। পরে হেলিকপ্টারে পাবনার ঈশ্বরদীতে পৌঁছে মৃত মোস্তাফিজুর রহমান কলমের কবর জিয়ারত ও পরিবার পরিজনের সঙ্গে সাক্ষাৎ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, সাবেক জেলা আমির মাওলানা আব্দুর রহিম, নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো. ইকবাল হোসাইন, সেক্রেটারি আব্দুল গাফ্ফার খান ও আবু সালেহ আব্দুল্লাহসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ‍্যাশনের ঝলকানিতে মুখরিত আটলান্টিক সিটি 

ফ‍্যাশনের ঝলকানিতে মুখরিত আটলান্টিক সিটি