আমেরিকা , শনিবার, ০৭ মার্চ ২০২৬ , ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুশৃঙ্খল যাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ই মার্চ আজ মধ্যপ্রাচ্য সংকটে ঢাকার ফ্লাইট সূচিতে বিপর্যয় সহযোগিতার ভিত্তিতে বিশ্বসম্পর্ক শক্তিশালী করবে বাংলাদেশ : তারেক রহমান সংসদীয় রাজনীতি নিয়ে জামায়াতের সঙ্গে মার্কিন আলোচনা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে আগ্রহী ওয়াশিংটন : পল কাপুর  যুক্তরাষ্ট্রকে বাণিজ্যচুক্তি নিয়ে আশ্বস্ত করল বাংলাদেশ, থাকছে পর্যালোচনার সুযোগ বাংলাদেশে মার্কিন নাগরিকদের  খোঁজখবর নিলেন রাষ্ট্রদূত বাংলাদেশের কৃষি বাণিজ্য জোরদারে আগ্রহী যুক্তরাষ্ট্র : ক্রিস্টেনসেন ঢাকায় পৌঁছেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বসন্তের রঙে মিলনের দোলযাত্রা আজ চিফ হুইপ নূরুল ইসলাম, হুইপ ৬ জন :  শপথ কাল দুই দিনের সফরে ঢাকা যাচ্ছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী অভিবাসী ভিসা স্থগিত, ভিজিট ভিসায় সমস্যা নেই : ঢাকার মার্কিন দূতাবাস ঢাকায় মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার খামেনির মৃত্যুর খবর নিশ্চিত, ইরানে ৪০ দিনের শোক ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত : ইরান নীরব ইরানি জনগণকে সরকার নিয়ন্ত্রণের আহ্বান ট্রাম্পের খামেনি জীবিত : পররাষ্ট্রমন্ত্রীর বার্তা বাংলাদেশে ২৭ দিনে ১০ বার ভূকম্পন, জনমনে উদ্বেগ

আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০১:৪৩:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০১:৪৩:৩৫ পূর্বাহ্ন
আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
কার্ডিফ, ২৩ জুলাই : শামসুল উলামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর হাতে প্রতিষ্ঠিত বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ১৯৭৯ সাল থেকে দেশ-বিদেশে ইসলামের খেদমত, মানবতার কল্যাণ এবং ইসলামের সঠিক আকিদা বিশ্বব্যাপী তুলে ধরার লক্ষ্যে নিষ্ঠা ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের লিডারশিপ কনফারেন্স ও বার্ষিক সাধারণ সভা গত ২১ জুলাই দুপুর ১২টায় ওয়েলসের রাজধানী কার্ডিফের বাংলাদেশ সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে কার্ডিফ, সোয়ানসি, নিউপোর্ট সহ ওয়েলসের বিভিন্ন শহর থেকে আগত সদস্য ও প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ এর সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি আনসার মিয়া ও  জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকে'র কেন্দ্রীয় প্রেসিডেন্ট হযরত মাওলানা নজরুল ইসলাম, বিশেষ অতিথি  হিসেবে আনজুমানে আল ইসলাহ ইউকে'র কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি  মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি  মোহাম্মদ বদরুল ইসলাম, শাহজালাল মসজিদের খতীব মাওলানা কাজি ফয়জুর রহমান, জালালিয়া  মসজিদের খতীব মাওলানা মাওলানা আব্দুল মুক্তাদির, ও কেন্দ্রীয় সদস্য কাউন্সিলার দিলওয়ার আলী বক্তব্য রাখেন। 
সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ তৌয়াহিদুল হক ও নাতে রাসুল পরিবেশন করেন হাফিজ জালাল উদ্দীন। বার্ষিক সভায় আর্থিক রিপোর্ট পেশ করেন ট্রেজারার শাহ মোহাম্মদ তসলিম আলী ও বার্ষিক রিপোর্ট পেশ করেন সেক্রেটারি আনসার মিয়া, 

সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও বিশিষ্টজনরা বার্ষিক ও আর্থিক রিপোর্ট এর ওপর গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করা সহ  সংগঠনের আগামী দিনের অগ্রযাত্রায়  উনাদের  সুপরামর্শ ও সুচিন্তিত মতামত ব্যাক্ত করেছেন। 
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সেন্ট্রাল কমিটির নেতৃবৃন্দের তত্ত্বাবধানে গঠিত হয় আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের নতুন কমিটি। উপস্থিত ডেলিগেটদের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে গঠিত এই কমিটি আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবে। নতুন কমিটির নেতৃত্বে রয়েছেন: প্রেসিডেন্ট  হাফিজ মাওলানা ফারুক আহমদ, ভাইস প্রেসিডেন্ট আব্দুল হান্নান শহীদুল্লাহ, শেখ আনোয়ার, মাওলানা আব্দুল মুক্তাদির, জেনারেল সেক্রেটারি আনসার মিয়া, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর, প্রেস এন্ড পাবলিক সিটি সেক্রেটারি মোহাম্মদ আসকর আলী, অর্গানাইজিং সেক্রেটারি সৈয়দ শামসুল হক রানু, এড্যুকেশন এন্ড কালচারাল সেক্রেটারি মাওলানা আসাদুল হক, ট্রেনিং এন্ড এম্পয়মেন্ট সেক্রেটারি  শেখ আব্দুল আজিজ আতিকুজ্জামান, ওয়েলফেয়ার সেক্রেটারি মোহাম্মদ জহির আলী, মেম্বারশিপ সেক্রেটারি ক্বারী এম মোজাম্মেল আলী,  কমিটির সদস্যরা  হচ্ছেন কাউন্সিলার দিলওয়ার আলী, ক্বারী মিনহাজ উদ্দিন জুবের, শাহ গোলাম কিবরিয়া ও  আলহাজ্ব তৈমছ আলী।
দোয়া পরিচালনা করেন আনজুমানে আল ইসলাহ ইউকে'র কেন্দ্রীয় প্রেসিডেন্ট হযরত মাওলানা নজরুল ইসলাম। পরিশেষে মধ্যাহ্নভোজে মজাদার খাবার পরিবেশন করা হয়। পুরো কনফারেন্স সফলভাবে সম্পন্ন করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন নবনির্বাচিত ডিভিশনাল প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ। তিনি তাঁর সমাপনী বক্তব্যে সবার অংশগ্রহণ, সহযোগিতা ও আন্তরিকতা স্মরণ করে আনুষ্ঠানিকভাবে সভার সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
হবিগঞ্জে প্রতিবন্ধী মেয়ের ধর্ষণ মামলা তুলে নিতে হুমকির অভিযোগ

হবিগঞ্জে প্রতিবন্ধী মেয়ের ধর্ষণ মামলা তুলে নিতে হুমকির অভিযোগ