আমেরিকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার

ইস্টপয়েন্টে গুলির ঘটনায় আহত ১, তিনজন গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০১:০১:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০১:০১:১২ পূর্বাহ্ন
ইস্টপয়েন্টে গুলির ঘটনায় আহত ১, তিনজন গ্রেপ্তার
ইস্টপয়েন্ট, ২৪ জুলাই : গত মঙ্গলবার বিকেলে ইস্টপয়েন্টে গুলির ঘটনায় এক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, ওইদিন বিকাল ৪টা ২০ মিনিটে স্টিফেন্সের কাছে কেলি রোডের ২৪০০০ ব্লকে গুলির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখানে এক ব্যক্তিকে পেটে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়, যাকে তাৎক্ষণিক সহায়তা দেওয়ার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এক প্রত্যক্ষদর্শীর ফোন কলে জানান, তিনজন ব্যক্তি এলাকা থেকে পালিয়ে যাচ্ছেন। এরপর রোজভিল পুলিশ, মিশিগান স্টেট পুলিশ, সেন্ট ক্লেয়ার শোরস পুলিশের ক্যানাইন ইউনিট ও ড্রোন ইউনিটের সহায়তায় তল্লাশি চালিয়ে তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে অপরাধ-সম্পর্কিত প্রমাণও উদ্ধার করা হয়েছে। বিষয়টি পর্যালোচনার জন্য ম্যাকম্ব কাউন্টি প্রসিকিউটরের অফিসে পাঠানো হবে।
এ নিয়ে কারো কাছে কোনো তথ্য থাকলে, ইস্টপয়েন্ট পুলিশ বিভাগের গোয়েন্দা ব্যুরোর (586) 445-5100 এক্সটেনশন 1025 এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কথা ও কাজে মিল আছে কি না, এখন দেখার বিষয় : হুইপ জি কে গউছ

কথা ও কাজে মিল আছে কি না, এখন দেখার বিষয় : হুইপ জি কে গউছ