আমেরিকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ

নতুন রূপে উদ্বোধন ক্যাপিটল পার্ক, জনতার জন্য উন্মুক্ত

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০১:০২:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০১:০২:৩৫ পূর্বাহ্ন
নতুন রূপে উদ্বোধন ক্যাপিটল পার্ক, জনতার জন্য উন্মুক্ত
ডেট্রয়েটের ক্যাপিটল পার্কের পাশ দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। সম্প্রতি সম্পন্ন হওয়া সংস্কার প্রকল্পের ফলে পার্কটি এখন প্রাণবন্ত বাগান, ছায়াদানকারী সতেজ গাছ, প্রসারিত লন, প্রবেশযোগ্য পাথওয়ে এবং উন্নত ল্যান্ডস্কেপিংয়ের নতুন রূপে সজ্জিত/Robin Buckson, The Detroit News

ডেট্রয়েট, ২৪ জুলাই : ডাউনটাউনের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক ক্যাপিটল পার্ক নতুন রূপে ফিরেছে শহরের বুকে। ছয় মাসব্যাপী সংস্কার কাজ শেষে বুধবার শহরের কর্মকর্তারা এক ফিতা কাটার অনুষ্ঠানের মাধ্যমে পার্কটির নতুন যাত্রার সূচনা করেন।
গ্রিসওল্ড স্ট্রিট এবং ওয়াশিংটন বুলেভার্ড সংলগ্ন এই পার্কটিতে সম্প্রসারিত সবুজ লন, ছায়াদানকারী গাছপালা, উন্নত আলো, উদ্ভাবনী সবুজ অবকাঠামো এবং একটি নতুন করে সাজানো ডগ পার্ক যুক্ত হয়েছে। পার্কের পরিবেশ এখন আরও নান্দনিক ও পথচারী-বান্ধব।
ডাউনটাউন ডেট্রয়েট পার্টনারশিপের সিইও এরিক বি. লারসন বলেন, “প্রতিষ্ঠার পর থেকে ক্যাপিটল পার্ক ডেট্রয়েটের প্রাণকেন্দ্রে একটি মিলনমেলার জায়গা হিসেবে বিবর্তিত হয়েছে। এই পুনরুজ্জীবন শহরের বৈচিত্র্যময় জনজীবনে নতুন মাত্রা যোগ করবে।” মিশিগান অর্থনৈতিক উন্নয়ন কর্পোরেশন, আমেরিকান রেসকিউ প্ল্যান অ্যাক্ট, এবং নাইট ফাউন্ডেশন, ক্রেসগে সহ একাধিক সংস্থা এ প্রকল্পে অর্থায়ন করেছে।
ডেট্রয়েট ইকোনমিক গ্রোথ কর্পোরেশনের সভাপতি কেভিন জনসন পার্কটিকে “আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি পারিবারিক কেন্দ্রস্থল” হিসেবে অভিহিত করে বলেন, “আমরা এমন এক শহর গড়ে তুলতে চাই যেখানে মানুষ একত্রিত হতে পারে, শিথিল হতে পারে।” এই শুক্রবার থেকে ডাউনটাউন ডেট্রয়েট পার্টনারশিপ (DDP) ক্যাপিটল পার্কে শুরু করবে বিনামূল্যে নানা কার্যক্রম, যার মধ্যে রয়েছে পাইলেটস সেশনসহ বিভিন্ন স্বাস্থ্য ও বিনোদনমূলক আয়োজন।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সিলেটি ভাষা নিয়ে মন্তব্য: তীব্র  প্রতিবাদ, ক্ষমা চাওয়ার আহ্বান

সিলেটি ভাষা নিয়ে মন্তব্য: তীব্র  প্রতিবাদ, ক্ষমা চাওয়ার আহ্বান