আমেরিকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ

পোশাক নিয়ে দেওয়া সার্কুলার প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০২:৪৫:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০২:৪৫:৫৬ পূর্বাহ্ন
পোশাক নিয়ে দেওয়া সার্কুলার প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক
ঢাকা, ২৪ জুলাই : বাংলাদেশ ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পোশাক সংক্রান্ত নির্দেশনামূলক সার্কুলারটি বিতর্কের মুখে পড়ে গভর্নরের নির্দেশে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়।
জানা গেছে, বিভিন্ন বিভাগীয় সভায় কর্মীদের পোশাক নিয়ে পরামর্শমূলক আলোচনা হয়। সেখানে নারী কর্মীদের জন্য শালীন পোশাক—যেমন সালোয়ার-কামিজ, শাড়ি ও স্কার্ফ এবং পুরুষদের জন্য ফর্মাল পোশাক পরিধানের সুপারিশ করা হয়। একইসঙ্গে, অতিরিক্ত কারুকার্যপূর্ণ, আঁটসাঁট বা অফিস পরিবেশের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ পোশাক নিরুৎসাহিত করার কথাও উল্লেখ ছিল। তবে গতকাল সার্কুলারটি সংবাদমাধ্যমে প্রকাশিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। অনেকেই একে ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে আখ্যা দেন।
পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে জানানো হয়, এটি কোনো বাধ্যবাধকতা নয়, বরং একটি পরামর্শমূলক সার্কুলার ছিল। বিশেষ করে নারী কর্মীদের বোরকা বা হিজাব পরার বিষয়ে কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি বলেও স্পষ্ট করা হয়।
এদিকে, বিষয়টি বিদেশে অবস্থানরত গভর্নর আব্দুর রউফ তালুকদারের নজরে আসলে তিনি এর প্রতি অসন্তোষ প্রকাশ করেন এবং সার্কুলারটি তাৎক্ষণিকভাবে প্রত্যাহারের নির্দেশ দেন।
বাংলাদেশ ব্যাংক জানায়, ভবিষ্যতে অফিসের অভ্যন্তরীণ পরিবেশে সৌহার্দ্য ও পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি কর্মীদের ব্যক্তিগত স্বাধীনতা এবং সংস্কৃতির প্রতি সম্মান জানিয়ে আরও সংবেদনশীলভাবে যেকোনো উদ্যোগ গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু