আমেরিকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ

স্টার্লিং হাইটসে ব্যাংক ডাকাতির পর সাইকেলে পালানো ব্যক্তি গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ১২:৪৮:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ১২:৫৪:৫৮ অপরাহ্ন
স্টার্লিং হাইটসে ব্যাংক ডাকাতির পর সাইকেলে পালানো ব্যক্তি গ্রেপ্তার
স্টার্লিং হাইটস, ২৪ জুলাই : স্টার্লিং হাইটসের একটি ব্যাংক থেকে ডাকাতি করে সাইকেলে পালিয়ে যাওয়ার পর এক সন্দেহভাজনকে দ্রুত গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুর ১:৩০ মিনিটে হান্টিংটন ব্যাংকের ভ্যান ডাইক অ্যাভিনিউ এবং ক্যানাল রোডের কাছের শাখায় এ ঘটনা ঘটে।
স্টার্লিং হাইটস পুলিশ জানায়, ডাকাতির খবর পাওয়ার পর তারা প্রায় এক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায়। তদন্তে জানা যায়, এক ব্যক্তি ব্যাংকের এক টেলারকে একটি নোট দিয়ে টাকা দাবি করেন, তবে তার কাছে কোনো অস্ত্র দেখা যায়নি।
এলাকাজুড়ে তল্লাশি চালিয়ে এবং প্রাথমিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে গোয়েন্দারা নিশ্চিত হন যে সন্দেহভাজন ব্যক্তি একটি সাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়েছে। এই তথ্য তাৎক্ষণিকভাবে আশপাশের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে ভাগ করে নেওয়া হয়। এর কিছুক্ষণ পরেই শেলবি টাউনশিপ পুলিশের কর্মকর্তারা তাদের এলাকায় সন্দেহভাজনকে শনাক্ত করে তাকে আটক করতে সক্ষম হন। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু