আমেরিকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল
মাধবপুরে বিএনপির সদস্যপদ নবায়ন অনুষ্ঠানে সৈয়দ মোঃ ফয়সল

বিগত ফ্যাসিবাদী সরকার দেশের গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করে দিয়েছে

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ১২:৫২:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ১২:৫২:২৭ অপরাহ্ন
বিগত ফ্যাসিবাদী সরকার দেশের গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করে দিয়েছে
মাধবপুর, (হবিগঞ্জ) ২৪ জুলাই : হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য শিল্পপতি  সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকার দেশের গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করে দিয়েছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিগত ১৬ বছর ধরে বিএনপি লড়াই চালিয়ে যাচ্ছে। এই লড়াইয়ে বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন। এখন দেশের মানুষ বিএনপির কাছেই নিরাপদ মনে করছে। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশবাসী আশা করছে— নির্ধারিত সময়েই সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকালে মাধবপুরের একটি কনভেনশন হলে উপজেলা পৌর সভার বিএনপির  সদস্য পদ নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, সহসভাপতি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী ও হাজী অলিউল্লাহ, যুগ্ম সম্পাদক সুমন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপি সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তুফা কামাল বাবুল, যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ, সেক্রেটারি কবির খান চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুর রহমান, চেয়ারম্যান মীর খুরশেদ আলম,পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান মাসুক, সাংগঠনিক সম্পাদক হাজি ফিরুজ মিয়া  প্রমুখ। ১১ টি ইউনিয়ন বিএনপি সভাপতি এবং সাধারন সম্পাদক বক্তব্য রাখেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন