আমেরিকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে নতুন আবাসন বিল ঘিরে মতবিরোধ মিশিগান স্টেট ইউনিভার্সিটির বসন্তকালীন সমাবর্তনে বক্তব্য দেবেন গভর্নর রোজভিলে সড়ক দুর্ঘটনা, ৮৫ বছর বয়সী নারীর মৃত্যু যুক্তরাষ্ট্রে উৎপাদন খাতের কর্মসংস্থান আবারও ঘুরে দাঁড়াবে ওয়াশটেনাও কাউন্টির বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের মামলা লিংকন পার্কে লাইসেন্স প্লেট নজরদারি ঘিরে পুলিশের অভ্যন্তরীণ তদন্ত আবু সাঈদ হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ট্রাম্পের হুঁশিয়ারি : চুক্তি না মানলে ইরানে শক্তিশালী সামরিক পদক্ষেপ ইতিহাসের সর্ববৃহৎ অনুদান পেল ওয়েস্টার্ন মিশিগানের বিজনেস কলেজ আসিফ নজরুলের বিরুদ্ধে শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ রাজনীতিতে নতুন মোড়: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে আইন পাস ওয়াটারফোর্ডে এলপিআর প্রযুক্তি অনুমোদন, গোপনীয়তা নিয়ে প্রশ্ন এনসিএএ বাস্কেটবল জয়ে অ্যান আরবারে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ট্রাম্প স্থগিত করলেন ইরানে আক্রমণ, দুই সপ্তাহের সময়সীমা ডেট্রয়েটের শিক্ষার্থীদের জন্য নতুন বিনামূল্যের বাস কর্মসূচি মিশিগানের কিশোরীকে যৌন নির্যাতনের দায়ে ভার্জিনিয়ার এক ব্যক্তির কারাদণ্ড দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে দিল্লির পথে ঢাকা দীর্ঘ আত্মগোপনের অবসান, পুলিশের জালে সাবেক স্পিকার শিরীন শারমিন আই-৯৪ সড়কে এমএসপি-র টহল গাড়িসহ তিন গাড়িতে ধাক্কা দিল এক চালক ফেডারেল কর্মকর্তাদের কথিত জিজ্ঞাসাবাদের পর ইউএমের চীনা গবেষকের মৃত্যু

ডেট্রয়েটে ছুরিকাঘাতে হত্যা : দুই ব্যক্তি অভিযুক্ত

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ১২:৫২:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ১২:৫২:২৩ পূর্বাহ্ন
ডেট্রয়েটে ছুরিকাঘাতে হত্যা : দুই ব্যক্তি অভিযুক্ত
হারবার্ট ব্যারি ম্যাকডাফি ও টাইরন ইউজিন ফাইকস/Detroit Police Department

ডেট্রয়েট, ২৫ জুন : শহরের পশ্চিম দিকে একটি দোকানে ছুরিকাঘাতে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
ডেট্রয়েট পুলিশ জানায়, গত ১৭ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে গ্র্যান্ড রিভারের ১৬০০০ ব্লকের একটি দোকানে ৫৩ বছর বয়সী টাইরন ইউজিন ফাইকস এবং ৪৫ বছর বয়সী হারবার্ট ব্যারি ম্যাকডাফি মিলে কিয়ের কার্টিস ন্যালকে কোণঠাসা করে ছুরিকাঘাতে হত্যা করেন। পুলিশ জানিয়েছে, পূর্বের পারিবারিক বিরোধ থেকেই এই হত্যাকাণ্ডের সূত্রপাত।
ওয়েইন কাউন্টি জেলের রেকর্ড অনুযায়ী, উভয়ের বিরুদ্ধেই প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে, যার সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। ৩৬তম জেলা আদালতের রেকর্ড অনুসারে, ফাইকসকে সোমবার এবং ম্যাকডাফিকে বুধবার আদালতে হাজির করা হয়। তারা নীরব থাকেন এবং আদালত নিজ উদ্যোগে নির্দোষতার আবেদন দাখিল করে।
ফাইকসের পরবর্তী শুনানি ৩০ জুলাই এবং ম্যাকডাফির শুনানি ১ আগস্ট নির্ধারিত হয়েছে। তবে এখনও পর্যন্ত তাদের পক্ষে কোনো আইনজীবী নিয়োগের তথ্য রেকর্ডে পাওয়া যায়নি।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে প্রথম ‘কৃষকের হাট’ উদ্বোধন

সিলেটে প্রথম ‘কৃষকের হাট’ উদ্বোধন