আমেরিকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ

মিশিগানে গুলি ও ধাওয়ার ঘটনায় যুবকের বিরুদ্ধে ২৫টি গুরুতর অভিযোগ

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০৬:১৯:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০৬:১৯:৩৭ অপরাহ্ন
মিশিগানে গুলি ও ধাওয়ার ঘটনায় যুবকের বিরুদ্ধে ২৫টি গুরুতর অভিযোগ
ওসিওলা কাউন্টি, ২৫ জুলাই : মিশিগানের ওসিওলা ও ওয়েক্সফোর্ড কাউন্টিতে বাড়িতে আক্রমণ ও পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় এক ব্যক্তির বিরুদ্ধে মোট ২৫টি গুরুতর অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত ২৭ বছর বয়সী ড্যারিন রশিদ মার্টিন, ম্যারিয়ন শহরের বাসিন্দা।
বুধবার, মার্টিনকে ওসিওলা কাউন্টির ৭৭তম জেলা আদালতে ম্যাজিস্ট্রেট থিয়া টাইটাসের সামনে হাজির করা হয়।বুধবার, মার্টিনকে ওসিওলা কাউন্টির ৭৭তম জেলা আদালতে ম্যাজিস্ট্রেট থিয়া টাইটাসের সামনে হাজির করা হয়। অভিযোগগুলোর মধ্যে রয়েছে- হত্যার উদ্দেশ্যে হামলার ৬টি অভিযোগ (যাবজ্জীবন দণ্ডযোগ্য), প্রথম-ডিগ্রি বাড়িতে অনধিকার প্রবেশ ও আক্রমণের ১টি অভিযোগ (সর্বোচ্চ ২০ বছর), মোটরগাড়ি থেকে অস্ত্র প্রদর্শনের ২টি অভিযোগ (সর্বোচ্চ ১০ বছর), গাড়িতে গোপনে অস্ত্র বহনের ৩টি অভিযোগ (সর্বোচ্চ ৫ বছর),
অপরাধীর দ্বারা আগ্নেয়াস্ত্র ধারণের ২টি অভিযোগ (সর্বোচ্চ ৫ বছর), তৃতীয়-ডিগ্রির পালানো ও পুলিশ অফিসারকে এড়িয়ে যাওয়ার একটি অভিযোগ (সর্বোচ্চ ৫ বছর), পুলিশ অফিসারকে প্রতিরোধ ও বাধা প্রদানের ৫টি অভিযোগ (সর্বোচ্চ ২ বছর করে), গুরুতর অপরাধ সংঘটনের সময় আগ্নেয়াস্ত্র বহনের ৫টি অভিযোগ (সর্বোচ্চ ২ বছর করে)
গত ১০ জুলাই  মিশিগান রাজ্য পুলিশ এবং ওয়েক্সফোর্ড কাউন্টি শেরিফের অফিস একটি কথিত হামলা এবং বাড়িতে আক্রমণের রিপোর্টের প্রতিক্রিয়া জানায়। কর্তৃপক্ষ সাক্ষীর বর্ণনার সাথে মিলে যাওয়া একটি গাড়িকে থামাতে গেলে চালক পালিয়ে যায়। যার ফলে দ্রুতগতিতে ধাওয়া শুরু হয়। ধাওয়ার সময় ব্যক্তিটি পুলিশকে লক্ষ্য করে একাধিকবার গুলি ছোড়ে বলে অভিযোগ রয়েছে। পরে গাড়ি উল্টে গেলে সে পায়ে হেঁটে একটি খামারের জমিতে পালিয়ে যায়।
পুলিশ জানায়, অফিসাররা ধাওয়া করে তাকে ঘিরে ফেলে এবং বারবার অস্ত্র ফেলে দিতে বললেও সে গুলি চালানোর ভঙ্গিতে বন্দুক তুলে ধরলে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। পরে ঘটনাস্থলে এবং হাসপাতালে তার চিকিৎসা করা হয়।
মার্টিনের বিরুদ্ধে তখনও কোনো আইনজীবী নিযুক্ত হয়নি। আগামী ৩১ জুলাই তার আবার আদালতে হাজিরা নির্ধারিত আছে। আদালত তার বন্ড ৭৫০,০০০ ডলার নির্ধারণ করেছে।
মিশিগান অ্যাটর্নি জেনারেল ডানা নেসেল এক বিবৃতিতে বলেন, “এই ঘটনার মাধ্যমে আইনশৃঙ্খলা ও জননিরাপত্তার প্রতি চরম অবজ্ঞা প্রকাশ পেয়েছে। আমাদের বিভাগ নিশ্চিত করবে, এমন ব্যক্তিরা যেন পুরোপুরি জবাবদিহির মুখোমুখি হয়।”
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সিলেটি ভাষা নিয়ে মন্তব্য: তীব্র  প্রতিবাদ, ক্ষমা চাওয়ার আহ্বান

সিলেটি ভাষা নিয়ে মন্তব্য: তীব্র  প্রতিবাদ, ক্ষমা চাওয়ার আহ্বান