আমেরিকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক

হবিগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০৭:৩৭:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০৭:৩৭:৫০ অপরাহ্ন
হবিগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 
মাধবপুর, (হবিগঞ্জ) : জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় ৫৫ বিজিবি কর্তৃক তিনটি পৃথক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে বিজিবির  সদস্যরা মোট ২৯ লক্ষ ২৪ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য এবং মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়।
হবিগঞ্জ ৫৫ বিজিবির তথ্য অনুযায়ী, ৫৫ বিজিবির সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে মাধবপুর উপজেলাধীন সীমান্ত হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তেলিয়াপাড়া ১০ নং চা বাগান নামক স্থানে চোরাচালানী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি সদস্যরা তথ্য অনুযায়ী সম্ভাব্য সন্দেহজনক স্থান তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ২৭,৮১,০০০/- (সাতাশ লক্ষ একাশি হাজার) টাকা মূল্যের ভারতীয় জিরা এবং ফুসকা জব্দ করতে সক্ষম হয়। এছাড়া চুনারুঘাট উপজেলাধীন গুইবিল বিওপির নিয়মিত টহল দল সীমান্তবর্তী বিভিন্ন স্থানে  অভিযান চালিয়ে ২৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। পাশাপাশি মাধবপুর উপজেলাধীন তেলিয়াপাড়া এবং মনতলা বিওপি হতে পৃথক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১৪ কেজি ভারতীয় গাঁজা ও ১২ ক্যান বিয়ার জব্দ করেছে।  হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে আটককৃত মালামাল এবং মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর করা হচ্ছে। 
চোরাচালান বিরোধী পরিচালিত অভিযানের বিষয়ে হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান ও মাদকদ্রব্যের ভয়াবহতা থেকে দেশ ও সমাজকে রক্ষা করাই আমাদের অঙ্গীকার। সাম্প্রতিক অভিযানে আটক পণ্যগুলো ৫৫ বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানের সার্থকতার প্রতিফলন।”
তিনি আরও বলেন, “সরাইল রিজিয়নের আওতাধীন শ্রীমঙ্গল সেক্টরের অধীনস্থ ৫৫ বিজিবি নিয়মিতভাবে দায়িত্বপূর্ণ দুর্গম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, চলতি জুলাই মাসে এই পর্যন্ত ৫৫ বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে মোট ২ কোটি ৩৫ লক্ষ ১২ হাজার ৫০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্যসামগ্রী, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করেছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চা শিল্পকে কৃষি শিল্পের মর্যাদায় নিতে কাজ চলছে : সালেহ উদ্দিন

চা শিল্পকে কৃষি শিল্পের মর্যাদায় নিতে কাজ চলছে : সালেহ উদ্দিন