আমেরিকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

মিশিগানে বান্ধবীকে তিন দিন আটকে রেখে নির্যাতন, প্রেমিক কারাগারে

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ১২:১০:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ১২:১০:২২ অপরাহ্ন
মিশিগানে বান্ধবীকে তিন দিন আটকে রেখে নির্যাতন, প্রেমিক কারাগারে
রয়েল ওক টাউনশিপ, ২৬ জুলাই : প্রেমিকাকে তিন দিন ধরে জোরপূর্বক আটকে রেখে শারীরিক নির্যাতনের অভিযোগে ৩১ বছর বয়সী এক ব্যক্তিকে ওকল্যান্ড কাউন্টি কারাগারে পাঠানো হয়েছে।
মিশিগান স্টেট পুলিশ জানিয়েছে, নির্যাতনের শিকার নারীটি সন্দেহভাজনের ঘর থেকে পালিয়ে একটি পার্শ্ববর্তী বাড়িতে আশ্রয় নিয়ে সাহায্য চান। শুক্রবার ভোর ১টা ৫ মিনিটে, রয়েল ওক টাউনশিপের ইথাকা অ্যাভিনিউয়ের একটি বাড়ির বারান্দায় “স্পষ্ট আঘাতপ্রাপ্ত” এক নারীকে বসে থাকতে দেখে কেউ একজন পুলিশে খবর দেন। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত MSP-র তথ্যানুযায়ী, পুলিশ ঘটনাস্থলে এসে ওই নারীর চোখে কালশিটে দাগ এবং শরীরে আঘাত ও কাটাছেঁড়া দেখতে পায়।
ভুক্তভোগী পুলিশকে জানান, তার প্রেমিক তাকে গত তিন দিন ধরে ক্লোভারডেল অ্যাভিনিউয়ে নিজের বাড়িতে জোর করে আটকে রেখেছিল। এ সময় তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়, যাতে তিনি সাহায্যের জন্য কাউকে ডাকতে না পারেন। অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে, মদের বোতল দিয়ে আঘাত করে এবং পালানোর চেষ্টা করলে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয়। ভুক্তভোগী আরও জানান, প্রেমিক ঘুমিয়ে পড়ার সুযোগে তিনি পালিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেন। তাকে সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
MSP জানিয়েছে, অভিযুক্ত প্রথমে নিজ বাসা থেকে বের হতে অস্বীকৃতি জানান। পরে তার বাবাকে বাড়ি থেকে সরিয়ে দেওয়ার পর, পুলিশ তাকে গ্রেপ্তার করে ওকল্যান্ড কাউন্টি কারাগারে নিয়ে যায়।  সন্দেহভাজনের নাম এখনও প্রকাশ করা হয়নি। মামলাটি বর্তমানে ওকল্যান্ড কাউন্টি প্রসিকিউটর অফিসের পর্যালোচনায় রয়েছে। মামলার আপডেট সম্পর্কে জানতে চাইলেও প্রসিকিউটর অফিসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ