আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

সহিদ-নেছা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিসমিল্লাহ ক্লাব

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০১:০৭:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০১:০৭:০৬ পূর্বাহ্ন
সহিদ-নেছা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিসমিল্লাহ ক্লাব
ওয়ারেন, ২৮ জুলাই: গত শনিবার ওয়ারেন সিটির বিঅ্যার মিডল স্কুলের সকার মাঠে অনুষ্ঠিত হয়ে গেল সহিদ-নেছা হোম কেয়ার আয়োজিত দ্বিতীয় বার্ষিক ফুটবল টুর্নামেন্ট। বর্ণাঢ্য এ আয়োজনে মাঠজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
পাঁচটি দল নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে বিসমিল্লাহ ফুটবল ক্লাব, প্রতিদ্বন্দ্বী টার্মিনেটর ফুটবল ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে। পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন মাহফুজ আহমেদ।
অংশগ্রহণকারী দলসমূহ: টার্মিনেটর ফুটবল ক্লাব – মতিউর, তাহমিদ, জাকারিয়া, আনিফুল, মুতা, মামা।
অফসাইড লায়ন্স ফুটবল ক্লাব – মুহান, জাহিদুর, তাসিম, মারজান, সুমন, মোস্তাফা।
পাওয়ার রেঞ্জার্স ফুটবল ক্লাব – কেভিন, একরাম, রফি, মাহি, থোয়ারিয়ান, জাহেদ, ওয়ালি।
মাইটি এইট ফুটবল ক্লাব – জামান, হিমেল, শা, আদিল, শফিকুর, ইমরান, তানভিরুল।
বিসমিল্লাহ ফুটবল ক্লাব – নাজমুল, সায়ফুর, রাফি, মাহফুজ, ওভি, শুক্কুর, শুভ।

আয়োজকদের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা জানানো হয় উদ্যোক্তাদের মধ্যে অন্যতম জাহিদুর আরিফ, ফয়সল আহমেদ তাসিম, মতিউর রহমান, ফাইফুর শুয়েব এবং গ্রুপের সকল খেলোয়াড়দের প্রতি।
এই আয়োজনে উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মাঠে খেলা দেখতে ও পুরস্কার বিতরণে অংশ নেন স্থানীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও কমিউনিটির নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন ওয়ারেন সিটির মেয়র লরি স্টোন, কাউন্সিলম্যান হেনরি নিউনান, ডেপুটি পুলিশ কমিশনার চার্লস রাস্টন, পুলিশ ক্যাপ্টেন ম্যাথিউ ডিলেনবেক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান (বাম)-এর সভাপতি জাবেদ চৌধুরী, যুগ্ম কোষাধ্যক্ষ সাইফ ইসলাম, প্রকাশনা সম্পাদক তাহমিদ চৌধুরী, প্রখ্যাত রিয়েলটর কামাল উদ্দীন, লোন অফিসার সানি জাইগীরদার, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মোহাম্মদ মিয়া সাইদুর, বাংলা প্রেস ক্লাব মিশিগান-এর সাধারণ সম্পাদক তোফায়েল রেজা সোহেল, শুভ প্রতিদিন পত্রিকার সম্পাদক ফয়সল আহমেদ মুন্না, বাংলা ভিশনের মিশিগান প্রতিনিধি সাহেল আহমেদ। এছাড়াও আরও অনেক গুণী ব্যক্তিবর্গ।

সহিদ-নেছা হোম কেয়ারের কর্ণধার সুমন কবীর জানান, প্রতি বছরই তারা এই টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, “এই ফুটবল গ্রুপের সঙ্গে আমরা বহু বছর ধরে জড়িত, অনেক খেলোয়াড়ের সঙ্গে আমাদের সম্পর্ক কৈশোরকাল থেকে গড়ে উঠেছে।” তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা জানান তার সহকর্মীদের মধ্যে ইমরান আহমেদ, কাসিম আহমেদ, মুরসালিন চৌধুরী, দুলাল আহমেদ, মুস্তফা আহমেদ, নাজমুল চৌধুরী, যাকারিয়া ও আরও অনেককে। এছাড়া, তিনি তরুণ প্রজন্মকে ঘরে বসে গেমিং ও ভার্চুয়াল জগতে সময় না কাটিয়ে মাঠে নেমে খেলাধুলায় সক্রিয় হওয়ার আহ্বান জানান এবং আরও নতুন সদস্য এই ফুটবল গ্রুপে যুক্ত করার প্রতিশ্রুতি দেন।
উৎসবের আমেজে সফলভাবে শেষ হয় এক উত্তেজনাপূর্ণ ও সুশৃঙ্খল টুর্নামেন্ট, যা স্থানীয় কমিউনিটির ক্রীড়া চেতনার উৎকর্ষতাকে আরও এক ধাপ এগিয়ে দেয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ