আমেরিকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত মেট্রো ডেট্রয়েটে উচ্চ বাতাসের সতর্কতা যুক্তরাষ্ট্রের দূষিত স্থানের তালিকায় অ্যান আরবারের সাবেক কারখানা ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে গুলিতে এক ব্যক্তির মৃত্যু, তদন্তে পুলিশ পিকচার্ড রকস ভাঙচুরে চারজনকে জরিমানা ও পার্কে প্রবেশ নিষিদ্ধ রোমুলাসে ইভি চার্জিং হাব নির্মাণের পরিকল্পনা টেসলার ত্রয়োদশ সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল  আজ থেকেই প্রকৃত গণতন্ত্রের নতুন যাত্রা  : সংসদে প্রধানমন্ত্রী

মিশিগানে চৌধুরী পরিবারের আয়োজনে আনন্দঘন বার্ষিক বনভোজন

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০২:০৫:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০২:০৫:৩১ পূর্বাহ্ন
মিশিগানে চৌধুরী পরিবারের আয়োজনে আনন্দঘন বার্ষিক বনভোজন
ওয়ারেন, ২৮ জুলাই : মিশিগানের ওয়ারেন শহরের সবুজে ঘেরা পরিচ্ছন্ন ও আকর্ষণীয় হলমিচ পার্কে গতকাল অনুষ্ঠিত হলো চৌধুরী পরিবারের আয়োজনে এক আনন্দঘন বার্ষিক বনভোজন। দুপুর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলা এই মিলনমেলায় পরিবারের প্রায় ৯০ জন সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি ও শুভানুধ্যায়ী।
চৌধুরী পরিবারের এই বার্ষিক বনভোজন ছিল প্রাণবন্ত আনন্দ, হৃদ্যতা, আপ্যায়ন ও পারিবারিক বন্ধনের এক উজ্জ্বল নিদর্শন। দিনব্যাপী আয়োজনে ছিল নানা ধরনের খেলাধুলা, সঙ্গীতানুষ্ঠান, শিশুদের জন্য মজার প্রতিযোগিতা এবং আকর্ষণীয় র্যাফেল ড্র। টেলিভিশন, ফ্রিজসহ নানা চমকপ্রদ পুরস্কারসমূহ র্যাফেল ড্র-এর মাধ্যমে প্রদান করা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে আনন্দের মাত্রা বহুগুণে বাড়িয়ে তোলে।
খাবারের আয়োজনে ছিল বর্ণিল বৈচিত্র্য। অতিথিদের আপ্যায়নের জন্য পরিবেশিত হয় সুস্বাদু খাসির বিরিয়ানি, ডিমের কারি, মুরগির ঝাল-মশলাদার তরকারি, এবং নিরামিষ নানা পদ। প্রতিটি খাবারই স্বাদ ও পরিবেশনের দিক থেকে ছিল অনন্য।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার লামাদুমকা গ্রামের ঐতিহ্যবাহী ও শিক্ষিত চৌধুরী পরিবার দীর্ঘদিন ধরেই প্রবাসে ঐক্যবদ্ধভাবে বসবাস করছেন। ১৯৯১ সালে পরিবারের কনিষ্ঠ সদস্য বিপ্লব চৌধুরী ওপি-১ ভিসায় প্রথম যুক্তরাষ্ট্রে আসেন। তার অনুপ্রেরণায় একে একে আরও ছয় ভাই ও তিন বোন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং এখানে পেশাগত ও পারিবারিকভাবে সুপ্রতিষ্ঠিত হন। এ পরিবারের অনেক সদস্যই শিক্ষা ও প্রশাসনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষভাবে উল্লেখযোগ্য, অমূল্য চৌধুরী সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্য ভাইয়েরা কেউ শিক্ষক, কেউ অধ্যাপক, আবার কেউ প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত ছিলেন, যা পরিবারটির উচ্চ শিক্ষাগত মান ও নৈতিক আদর্শের প্রতিফলন।
চৌধুরী পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ব ও একতার যে দৃষ্টান্ত, তা এ বনভোজনে ছিল সুস্পষ্ট। তাদের ৯৫ বছর বয়সী শ্রদ্ধেয় মাতা প্রতিভা চৌধুরী এখনো সুস্থ ও সচল আছেন। সন্তানদের একত্রিত দেখে তিনি যেমন আনন্দিত হন, তেমনি সন্তানরাও তাকে ঘিরেই নিজেদের সুখ ও ঐক্যের কেন্দ্রবিন্দু মনে করেন। অমূল্য চৌধুরী জানান, মা প্রতিভা চৌধুরীর ত্যাগ ও প্রজ্ঞার কারণেই দেশে তাদের পরিবারটি ছিল একান্নবর্তী, এবং প্রবাসে এসেও সেই ঐক্যের বন্ধন অটুট রয়েছে।
এই বনভোজন কেবল একটি পারিবারিক মিলনমেলা নয়, বরং ছিল প্রবাসে বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও পারিবারিক মূল্যবোধকে জীবন্ত করে তোলার এক অনন্য প্রয়াস। অংশগ্রহণকারীরা সারাদিন প্রাণ খুলে হাসেছেন, খেয়েছেন, আনন্দ করেছেন, এবং পারস্পরিক সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করেছেন। চৌধুরী পরিবারের এই সুন্দর আয়োজনে অংশগ্রহণকারীদের মন ভরে গেছে আনন্দে ও ভালোবাসায়, যা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে সবার হৃদয়ে। দিনশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পরিবারের ৯৫ বছর বয়সী সম্মানিত মাতা প্রতিভা চৌধুরী, যিনি ছিলেন অনুষ্ঠানের অনন্য আকর্ষণ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ

বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ