আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ
ছয় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

বেল আইলে পারিবারিক পুনর্মিলনীতে ট্র্যাজেডি

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ১২:৩৯:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ১২:৩৯:২৮ অপরাহ্ন
বেল আইলে পারিবারিক পুনর্মিলনীতে ট্র্যাজেডি
ডেট্রয়েট, ২৮ জুলাই: এক হৃদয়বিদারক দুর্ঘটনায় ডেট্রয়েটের বেল আইলে পার্কে একটি পারিবারিক পুনর্মিলনীতে ছয় বছর বয়সী একটি শিশু ডুবে মারা গেছে। শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে এই মর্মান্তিক ঘটনা ঘটে, যা উপস্থিত সকলকে শোকাহত করে তোলে।
মিশিগান রাজ্য পুলিশের সেকেন্ড ডিস্ট্রিক্টের বিবৃতিতে জানানো হয়, বেল আইলের সেন্ট্রাল অ্যাভিনিউ ও মিউজ রোড সংলগ্ন নদীর পাশের শেল্টার নং ২-এ পারিবারিক পুনর্মিলনীটি অনুষ্ঠিত হচ্ছিল। ঘটনার আগে একটি দুর্গসদৃশ কাঠামোর ভিতরে বেশ কয়েকজন শিশু খেলায় মেতে ছিল। হঠাৎ করেই ছয় বছর বয়সী শিশুটি নিখোঁজ হয়ে যায়।
অনেক খোঁজাখুঁজির পর এক শিশু ও এক প্রৌঢ় তাকে নদীতে ভাসতে দেখেন। সঙ্গে সঙ্গে প্রাকৃতিক সম্পদ বিভাগের সংরক্ষণ কর্মকর্তা এবং পার্ক রেঞ্জাররা এসে সিপিআর ও রেসকিউ শ্বাস-প্রশ্বাস প্রয়োগ করেন। এক ট্রুপার এসে দায়িত্ব গ্রহণ করে কার্যক্রম চালিয়ে যান। জানা গেছে, ডিএনআর কর্মকর্তারা একটি ডিফিব্রিলেটর ব্যবহার করে সফলভাবে শক প্রদান করেন। পরবর্তীতে ডেট্রয়েট দমকল বাহিনী এসে শিশুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির অটিজম ছিল বলেও পুলিশ সূত্রে জানানো হয়েছে।
মিশিগান রাজ্য পুলিশের ফার্স্ট লেফটেন্যান্ট মাইক শিয়া এক বিবৃতিতে বলেন, “এই ছোট্ট শিশুটির পরিবার এবং ঘটনাস্থলে থাকা কমিউনিটির সদস্যদের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাই, যারা শিশুটির জীবন বাঁচাতে সর্বাত্মক চেষ্টা করেছেন। এটি আমাদের সকলের জন্যই একটি করুণ স্মরণীয় দিন।”
তিনি আরও বলেন, “আমরা এ বছর মিশিগানে বেশ কয়েকটি ডুবে যাওয়ার ঘটনা দেখেছি।  ডুবে যাওয়া অনেক সময়ই খুব দ্রুত ও নিরবে ঘটে— এটি বাস্তবে টিভির দৃশ্যের মতো নয়। তাই সাঁতার জানে না এমন শিশুদের প্রতি সব সময় কড়া নজর রাখা উচিত এবং লাইফ জ্যাকেট পরিধান নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”
Source & Photo: http://detroitnews.com

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ