আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত

মাধবপুরে অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যা : কেরাণীগঞ্জে র‍্যাবের হাতে স্বামী গ্রেফতার

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০১:০৮:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০১:০৮:৪১ অপরাহ্ন
মাধবপুরে অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যা : কেরাণীগঞ্জে র‍্যাবের হাতে স্বামী গ্রেফতার
মাধবপুর (হবিগঞ্জ) ২৯ জুলাই : মাধবপুরে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী মো. সোহাগ মিয়াকে (২৫) রাজধানীর কেরাণীগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব-৯ ও র‍্যাব-১০-এর যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ২৮ জুলাই সন্ধ্যায় ঢাকার কেরাণীগঞ্জের ঝিলমিল ঢাকা পাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়।
পরে মাধবপুর থানা পুলিশ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠায়।
সিলেট র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম জানান, নিহত গৃহবধূ মাইশা আক্তার (১৬) মাধবপুর উপজেলার হাড়িয়া গ্রামের মো. বিল্লাল মিয়ার মেয়ে। প্রেমের সূত্র ধরে প্রায় এক বছর আগে উপজেলার কলেজপাড়া এলাকার মো. সোহাগ মিয়া ওরফে রমজানের সঙ্গে কোর্ট ম্যারেজে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই মাইশা স্বামী ও তার পরিবারের সদস্যদের হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন বলে অভিযোগ পরিবারের।
গত ১৮ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে সোহাগ মিয়া ফোনে মাইশার বোনকে জানান, তার স্ত্রী বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। চারদিন পর ২২ জুলাই বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের বাবা দেখতে পান সোহাগের বাড়ির পাশের ডোবার কচুরিপানার নিচে একটি নারীর অর্ধগলিত মরদেহ ভাসছে। পরবর্তীতে জানা যায়, নিহত মাইশা ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার মৃত ভ্রূণও উদ্ধার করা হয়।
এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ২৪ জুলাই মাধবপুর থানায় হত্যা মামলা (নং-৪৫/৩০৯) দায়ের করেন, যা ৩০২/২০১/৩৪ ধারায় রুজু করা হয়। মামলা দায়েরের পর থেকে পলাতক ঘাতক সোহাগ মিয়াকে গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব গোয়েন্দা তৎপরতা চালিয়ে অবশেষে তাকে আটক করে। গ্রেফতার সোহাগ মিয়া মৃত আব্দুল হাসেমের ছেলে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদ উল্লাহ জানান, গ্রেফতার সোহাগকে মঙ্গলবার হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন